আর্থিক উন্নতি করতে চাইছেন, নতুন বছরের শুরুতেই বাড়িতে আনুন এই জিনিসগুলি
আর্থিক উন্নতি করতে চাইছেন, নতুন বছরের শুরুতেই বাড়িতে আনুন এই জিনিসগুলি
নতুন বছরের অপেক্ষায় সকলেই রয়েছেন। ২০২৩ সাল আসতে আর বেশিদিন বাকি নেই। হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। নতুন বছর ভালোভাবে শুরু হোক এবং সারা বছর ভালো কাটুক এমনই স্বপ্ন থাকে সকলের। যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান এবং নতুন বছর আপনার ভালো কাটুক চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি। এগুলি মানলে আর্থিক দিকে যেমন আপনি উন্নতি করতে পারবেন তেমনি সকল কাজেও আপনি সাফল্য পাবেন। নতুন বছরে সুখে থাকার জন্য বাড়িতে আনুন এই জিনিসগুলি, এগুলি আনলে আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। দেখে নিন কোন কোন জিনিস বাড়িতে আনবেন।

ধাতুর তৈরি কচ্ছপ বাড়িতে আনুন
কচ্ছপকে সুখ, সমৃদ্ধির প্রতীক হিসাবে মনে করা হয়। বলা হয় যে বাড়িতে কচ্ছপের পুজো করা হয় সেই বাড়িতে কখনোই আর্থিক অভাব থাকে না, মা লক্ষ্মীরও বিশেষ কৃপাও পাওয়া যায়। নতুন বছরের শুরুতেই বাড়িতে আনুন পিতল, রুপো বা ব্রোঞ্জের তৈরি কচ্ছপ। যদি পারেন এই কচ্ছপটিকে নিত্যদিন পুজো করুন। এতে আপনার জীবনে সাফল্য আসবে ও আর্থিক দিকেও অনেক উন্নতি হবে।

নতুন বছরে বাড়িতে আনুন মুক্তোর শঙ্খ
আর্থিক দিকে উন্নতি করতে কে না চান বলুন, মানুষ জীবনে কঠিন পরিশ্রম করেন অর্থ উপার্জন করে পরিবারকে নিয়ে সুখে থাকার জন্য। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও আর্থিকভাবে উন্নতি করতে পারেন না। যদি আপনিও তাঁদের মধ্যে পড়েন তাহলে নতুন বছরে বাড়িতে আনুন মুক্তোর শঙ্খ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই শঙ্খ যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার কখনোও টাকার অভাব হবে না, সেই সঙ্গে জীবনে সাফল্যও আসবে। তছাড়া কথিত আছে, নতুন বছরে যে সকল ব্যক্তি মুক্তোর শঙ্খ এনে তার মধ্যে এক টাকার কয়েন রেখে দেন, তাঁদের সারা বছর হাতে অর্থ থাকে।

বছরের প্রথমদিনেই বাড়িতে আনুন নারকেল
জ্যোতিষশাস্ত্রে বলা হয় বছরে প্রথম দিনেই আপনি একটি শুকনো নারকেল বাড়িতে কিনে আনতে পারেন। নারকেল বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়। নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই বছরের প্রথম দিনে যদি আপনি নারকেল বাড়িতে কিনে আনেন, সেই নারকেলের পুজো করেন তাহলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। আপনি নারকেল এমন জায়গায় রাখুন যেখানে সহজে কেউ হাত দিতে পারবেন না। সেই সঙ্গে আর্থিক দিকেও আপনার অনেক উন্নতি হবে।

তুলসী গাছের পুজো করুন
তুলসীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। প্রতিটি বাড়িতেই থাকে তুলসী গাছ। তুলসী পুজো যারা নিত্যদিন করে থাকেন, তা জীবনে সর্বদাই সুখ থাকে, নতুন বছরের প্রথম দিনে আপনি তুলসী গাছ বাড়িতে নিয়ে আসুন, তাতে জল দিন এবং পুজো করুন। এই গাছ বাড়িতে লাগালে আপনার সুখ সমৃদ্ধি ভরে উঠবে জীবনে, আর্থিক অভাব হবে না।

ময়ূরের পালক বাড়িতে রাখা শুভ
ময়ূরের পালক বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হল ময়ূরের পালক। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাড়ির ঠাকুরঘরে যদি আপনি ময়ূরের পালক রাখেন তাহলে মা লক্ষ্মী সেখানে সর্বদাই বিরাজ করেন। কারণ ভগবান বিষ্ণু মানব অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। মা লক্ষ্মী হলেন ভগবানের বিষ্ণুর জীবনসঙ্গী। তাই যে বাড়িতে এই ময়ূরের পালক থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী বিরাজ করেন। এতে আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন সুখের হবে। তাই যদি পারেন নতুন বছরের প্রথম দিনেই বাড়িতে আনুন ময়ূরের পালক।
এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications