আর্থিকদিকে উন্নতি করতে ও নতুন চাকরি পেতে রাধাষ্টমীর দিন করুন এই প্রতিকারগুলি

হিন্দুধর্মে, রাধাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পর রাধাষ্টমী পালন করেন ভক্তরা। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয়। এদিন শ্রীরাধার জন্ম হয়েছিল বলেই পালিত হয় রাধাষ্টমী। এই বিশেষ দিনে উপোস করে রাধাষ্টমী পুজো করলে জীবনে সুফল পাওয়া যায়।

এতে কেউ কোনও কাজে পিছিয়ে যান না ও রাধারানির বিশেষ কৃপা লেগে থাকে তার ওপর। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ও নতুন চাকরি পেতে চান তাহলে রাধাষ্টমীর দিন এই বিশেষ প্রতিকারগুলি করতে পারেন। এতে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন। দেখুন কী কী করবেন।

radha ashtami

  • রাধা রানির নাম জপ করুন

রাধাষ্টমীর দিন উপোস করে আপনি রাধা রানির পুজো করবেন , সেই সঙ্গে কৃষ্ণেরও পুজো করবেন। সেই সঙ্গে রাধারানির নাম ১০৮ বার জপ করবেন। এতে আপনার জীবনের উপর থাকা সকল কষ্ট দূর হবে।

  • আর্থিক উন্নতি

আর্থিক দিকে উন্নতি করতে রাধা অষ্টমীর দিন দেবীকে ভোগ নিবেদন করুন। অবশ্যই ক্ষীর নিবেদন করবেন। কারণ ক্ষীর খেতে ভীষণ ভালোবাসেন রাধারানি। চেষ্টা করবেন দুপুর বারোটার আগে ভোগ নিবেদন করতে। তবেই কিন্তু কাজে সাফল্য আসবে।

  • মনের ইচ্ছা পূরণ হবে

রাধাষ্টমীর দিন আপনি একটি লাল কাপড়ে একটি কড়ি, একটা হলুদ ও ১ টাকা বেঁধে যদি রাধারানির পায়ের কাছে রেখে দেন, তাহলে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে ও জীবনে প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন।

  • নতুন চাকরি পেতে কী করবেন

যদি আপনার হওয়া চাকরি বারবার কেটে যায়, তাহলে কিন্তু ১৬ দিন গরুকে আপনি ঘাস খাওয়াতে পারেন। সেই সঙ্গে প্রত্যেক শনিবার একটি করে রুটি খাওয়ান। এতে আপনার চাকরি হবে। তবে এই কাজটি অবশ্যই রাধাষ্টমীর দিন থেকে করবেন। এতে আপনি রাধা ও কৃষ্ণের কৃপা পাবেন।

  • সুখী হবেন

জীবনে সুখী হতে রাধাষ্টমীর দিন অবশ্যই আপনি একটি কুবেরের যন্ত্র রাধা রানির পাশে স্থাপন করুন। এতে দেখবেন রাধা কৃষ্ণের বিশেষ কৃপাও আপনি পাবেন।

  • ব্যবসা, চাকরি থেকে পরিবারের সমৃদ্ধি কী করবেন

ব্যবসা, চাকরি থেকে পরিবারের সমৃদ্ধি আনতে অবশ্যই রাধাষ্টমীর দিন আপনি বাড়িঘর পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে রাধারানির পুজো করবেন। সেই সঙ্গে তাকে একটি হলুদ রঙের মালা পরাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+