আর্থিক সঙ্কট কাটাতে, হনুমানজির কৃপা পেতে মঙ্গলবার করে করুন এই প্রতিকারগুলি
হিন্দুধর্মে সপ্তাহের সাতদিনই কোনও না কোনও দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। যেমন- মঙ্গলবার ভগবান হনুমানজির দিন বলেই মনে করা হয়। এদিন সকলেই কিন্তু মন ভরে বজরংবলীর পুজো করেন, তাকে স্মরণ করলে মনের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন।
জীবনে সফলতা আনতে ও হনুমানজির কৃপা পেতে মঙ্গলবার করে করুন এই প্রতিকারগুলি। এতেআপনি দ্রুতই সুখবর পাবেন। এমনকি জীবনে যদি কোনও বাধা থাকে, তাও কেটে যাবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না আপনি। জানুন কী কী করবেন।

- এই সময়ে ঘুম থেকে উঠুন
মঙ্গলবার ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। তারপর পরিষ্কার ধোয়া জামাকাপড় পরে হনুমান মন্দিরে যান, দেবতার পুজো দিন। খালি পায়ে মন্দিরে যাবেন।
- ছোলা নিবেদন করুন
হনুমানজির পুজো দেওয়ার পর তাকে মালা পরিয়ে ছোলা খেতে দিন। এতে তিনি খুব খুশি হন। এরপর তাঁকে লাড্ডু দিতে একদম ভুলবেন না। কারণ বজরংবলী লাড্ডু খেতে ভীষণ পছন্দ করেন।
- হনুমান চালিশা পাঠ করুন
তারপর হনুমান চলিশা পাঠ করুন। পুজো পর লাল রঙের সিঁদুর কপালে পরুন। তারপর গুড়, মধু, লাল রঙের কাপড়, চিনেবাদাম, মুসুরির ডাল, দারিদ্র ব্যক্তিদের দান করুন। তাহলে দেখবেন আপনার জীবনে সফলতা নিশ্চিত।
- পতাকা
বলা হয়, মঙ্গলবার যদি আপনি বজরংবলীর পতাকা কাউকে নিবেদন করেন, তাহলে আপনার আর্থিক সফলতা বাড়বে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। পরিবারেও ভালো থাকতে পারবেন আপনি।
- এখানে প্রদীপ রাখুন
মঙ্গলবার পাঁচটি পাঁচটি প্রদীপ জ্বালিয়ে অশ্বথ গাছের নিচে রাখুন। তারপর বজরংবলীর মন্দিরে গিয়ে হনুমান জির সামনে একটি প্রদীপ চালান। এতে দেখবেন আপনার আর্থিক সংকট কেটে গেছে। পরিবারে যে অশান্তি ছিল তা থেকেও বের হতে পারবেন।
- নিম গাছে জল দিন
মঙ্গলবার সন্ধ্যায় নিম গাছের গোড়ায় জল নিবেদন করুন। তারপর জুঁই ফুলের তেলে প্রদীপ জ্বালান। তারপর দেখবেন আপনার জীবনে যে খারাপ সময় ছিল তা থেকে বের হতে পারবেন। সেই সঙ্গে ভাগ্যের দ্বার খুলবে আপনার। পাবেন হনুমানজির কৃপাও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications