বাড়িতে সুখ–সমৃদ্ধি যদি চান তবে ভুলেও এই চারটে জিনিস কখনও মাটিতে ফেলবেন না

বাড়িতে সুখ–সমৃদ্ধি যদি চান তবে ভুলেও এই চারটে জিনিস কখনও মাটিতে ফেলবেন না

হিন্দু ধর্মে বিশ্বাসী অনেকেই বাস্তু শাস্ত্রকে খুব মেনে চলে। বাড়ি, জমি, ব্যবসা বা যে কোনও ধরনের শুভ কাজই তাঁরা বাস্তু অনুসারে করে। বাস্তুশাস্ত্রে কিছু জিনিসের মাটিতে পড়া খুবই অশুভ বলে মনে করা হয়েছে। বাস্তু অনুসারে যদি এই চারটে জিনিস মাটিতে কোনওভাবে পড় এযায় তবে তা বাড়ির সদস্যদের ওপর বাজে প্রভাব ফেলতে পারে। তাই এই চারটে জিনিস সম্পর্কে জেনে রাখুন তা কখনও মাটিতে পড়তে দেবেন না।

দুধ উথলে মাটিতে পড়া

দুধ উথলে মাটিতে পড়া

অনেকসময়ই আমরা দুধ রান্নাঘরে গরম করতে দিই আর ভুলে যাই, আর তার ফলে দুধ উথলে উঠে মাটিতে পড়ে যায়। এছাড়ও অনেক সময় দুধ কোনও‌ পাত্রে ঢালার সময়ও মাটিতে পড়ে যেতে পারে। যদি এটা মাঝে মাঝে হয় তবে চিন্তার কোনও কারণ নেই, কিন্তু যদি এটা বার বার হয়ে থাকে তবে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ও বাস্তু দোষ রয়েছে এটা তারই ইঙ্গিত দিচ্ছে।

তেল যদি মাটিতে পড়ে যায়

তেল যদি মাটিতে পড়ে যায়

তেলের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে বলে মানা হয়। শনির প্রকোপ থেকে বাঁচতে শনিবার করে ভক্তরা মন্দিরে তেল দান করেন ও তেলের প্রদীপ জ্বালান। যদি তেল মাটিতে পড়ে যায় তবে তা অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে তেল যদি বারবার মাটিতে পড়ে তবে হয়ে যাওয়া কাজও বিগড়ে যায় এবং পরিবারে অর্থ সঙ্কট দেখা দেয়।

নুন মাটিতে পড়া শুভ নয়

নুন মাটিতে পড়া শুভ নয়

নুন ছাড়া খাবারে স্বাদ পাওয়া যায় না। তবে মাটিতে নুন পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়। নুন মাটিতে পড়া শুক্র ও চন্দ্র সম্পর্কিত নেতিবাচক প্রভাব নির্দেশ করে। বাস্তু অনুসারে, বাড়িতে ঘন ঘন লবণ পড়া একটি চিহ্ন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করছে, যা দূর করা খুবই গুরুত্বপূর্ণ।

খাবার মাটিতে পড়া

খাবার মাটিতে পড়া

যখন আমরা খাবার খাই তখন মাঝে মাঝেই আমাদের প্লেট বা থালা থেকে খাবার মাটিতে পড়ে যায়। হিন্দু ধর্মে অন্নকে দেবতা বলে মানা হয় এবং তার অপমান করা ঠিক নয়। যদি এক-আধবার খাবার মাটিতে পড়ে তবে তা অশুভ নয়, তবে তা যদি একাধিকবার হয় তাহলে বুঝতে হবে মা অন্নপূর্ণা আপনার ওপর রেগে রয়েছেন এবং আপনার বাড়িতে অনেক বাস্তু ত্রুটি আছে। এর থেকে মুক্তি পেতে আপনি রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি লাগাতে পারেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+