Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আচমকা রাস্তায় এই পাখীর দর্শনে জীবনে আসতে পারে শুভ সময়, দূর হয় গ্রহ দোষ

ভারতের জাতীয় পাখী ময়ূর একদিকে যেমন দেশের মান-সম্মানের সঙ্গে যুক্ত রয়েছে, তেমনি এর কিছু ধার্মিক গুরুত্বও আছে। ময়ূরকে দিব্য পাখী বলে মনে করা হয়। এই পাখি ভগবান কার্তিকের বাহনও। যদিও এখন ময়ূরকে দেখা খুবই দুর্লভ ব্যাপার হয়ে গিয়েছে। শহরে তো খুব কমই এদের দেখা যায়। তবে আচমকা ময়ূরের দেখা পাওয়া বেশ শুভ বলে মনে করা হয়। ময়ূরের সম্পর্ক সব গ্রহদের সঙ্গে বলে মনে করা হয়। ময়ূরের পালক সব ধনের গ্রহ দোষ দূর করতে সহায়তা করে।

বাড়িতে ময়ূর

বাড়িতে ময়ূর

সকালে যদি হঠাৎ আপনার বাড়িতে একটি ময়ূর আসে, তাহলে বুঝবেন আপনা ভাগ্য খুলতে চলেছে। এটি একটি খুব ভাল লক্ষণ। যদি এটি হয় তবে বিশ্বাস করুন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে বা ভাগ্য জাগতে চলেছে। একই সময়ে, এই লক্ষণ বাড়ির কোনও মঙ্গল কাজ হওয়ারও ইঙ্গিত দেয়।

স্বপ্নে ময়ূর দেখা

স্বপ্নে ময়ূর দেখা

স্বপ্নে নাচতে থাকা ময়ূর যদি দেখেন তবে এটা আপনাকে ভবিষ্যৎ নিয়ে আগাম সঙ্কেত দিচ্ছে। আবার স্বপ্নে ময়ূর পেখম ছড়িয়ে রয়েছে যদি দেখেন তবে আপনার হাতে খুব বড় ধরনের উপলব্ধি আসতে চলেছে, যার অপেক্ষা আপনি বহুদিন ধরে করছেন।

উড়ন্ত ময়ূর

উড়ন্ত ময়ূর

উড়ন্ত ময়ূর দেখা খুবই দুর্লভ ব্যাপার বলে মনে করা হয়। এরকম দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আপনি উড়ন্ত ময়ূর দেখেন তবে তা বেশ শুভ বলে মনে করা হয়। এরকম দেখলে আপনি কোথাও না কোথাও থেকে শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন।

নাচতে থাকা ময়ূর

নাচতে থাকা ময়ূর

একটি নৃত্যরত ময়ূরও সহজে দেখা যায় না, তবে যদি কখনও এটা দেখতে পান, আপনি ভবিষ্যতের বিষয়ে সচেতন হয়ে যান। নৃত্যরত ময়ূর আপনাকে ভবিষ্যতে আসতে পারে এমন সমস্যা সম্পর্কে সচেতন করে। একই সময়ে, এর দ্বিতীয় অর্থ হল জীবনে নতুন কিছু ঘটতে চলেছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+