Holi 2025: দোলে এই কাজগুলি করলেই কোষাগার থাকবে পূর্ণ, কাটবে আর্থিক সঙ্কটও
জীবনে সকলেই কঠিন পরিশ্রম করেন একটু সুখে থাকার জন্য। তবে সকলে যে সুখী হন তা নয়, কেউ বা সুখী হন না,আবার কেউ হন না। আবার এমন অনেকে রয়েছেন, যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও অর্থ ধরে রাখতে পারেন না। আপনিও যদি সেই তালিকায় থাকেন এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে, এই টিপসগুলি মানতে পারেন।
চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ, আর হোলি পড়েছে ১৪ মার্চ। যদি আপনি আপনার আর্থিকদিকে উন্নতি করতে চান, তাহলে দোলের দিন এই কাজগুলি করতে পারেন, এতে দেখবেন আপনার আর্থিকদিকে খুব লাভ হবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনি পাবেন, জানেন কী কী করবেন আপনি।

- এটা লালা কাপড়ে বেঁধে রেখে দিন
যদি আপনি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে চান, তাহলে দোলের দিন অবশ্যই তুলসী দেবীর পুজো করুন। তুলসী গাছের কুড়ি নিয়ে লাল কাপড়ে বেঁধে আপনি আপনার পার্সে কিংবা আপনার আলমারিতে রেখে দিন। মনে করা হয়, এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। সেই সঙ্গে আপনার কোষাগার কখনোই ফাঁকা হবে না। গ্রহ দোষ কাটবে
মনে করা হয়, তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। তাই দেবী তুলসীর পুজো করলে আপনার জীবনে গ্রহ দোষ কাটবে। শুধু তাই নয়, দোলের দিন তুলসী গাছে পুজো করার পর অবশ্যই একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে আপনার জন্মকুণ্ডলীতে কোনও গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে কিংবা দুর্বল স্থানে থাকে তাহলে সেই গ্রহ ক্রমশ শক্তিশালী হবে অর্থাৎ গ্রহ গ্রহ দোষ থেকেও মুক্তি পাবেন, মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন আপনি।
- মোমবাতি জ্বালান
যদি আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে, সেই কাজ থেকে আপনি দ্রুত শেষ করতে চান, তাহলে অবশ্যই দোলের দিন সকালে স্নান সেরে গোপালের পুজো করুন। তারপর তুলসী গাছের কাছে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আপনার কাজের কথা বলুন। এতে তারপর লাড্ডু গোপালের সঙ্গে আপনি দোল খেলুন। এতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন। এতে আপনার সমস্ত কাজের বাধা কেটে যাবে।
- অর্থপ্রাপ্তি নিশ্চিত
যদি আপনি দেবী লক্ষ্মীকে খুশি করতে চান, তাহলে দেবী লক্ষ্মীর পুজো করার পর মাতা তুলসীকেও রঙ দিন। এতে আপনার বাস্তুদোষ কাটবে। মা লক্ষ্মী খুশি হবেন ও তুলসী দেবীও খুশি হবেন। এতে আপনার জীবনের সমস্ত বাধা কাটবে। সেই সঙ্গে অর্থপ্রাপ্তি নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications