হ্যালোইন ইভ কেন পালন করা হয়? জানুন হ্যালোইনডের ইতিহাস সম্পর্কে
'হ্যালোইন ডে’ সম্পর্কে কমবেশি প্রায় সকলেই জানেন। আমাদের দেশের ভূত চতুর্দশীর সঙ্গে হ্যালোইন ডের অনেকটাই মিল রয়েছে, তবে পুরোটা নয়। আর এই দিনটি কিন্তু মূলত বিদেশে পালন করা হয়। আমাদের দেশে শ্যামা পুজোর আগে যেমন ভূত চতুর্দশী পালিত হয় ঠিক তেমনি পশ্চিমী দেশগুলিতে পালিত হয় অল হ্যালোস ইভ বা হ্যালোইন উৎসব বা হ্যালোইন ইভ নামেও পরিচিত।
এই উৎসব মূলত ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে হ্যালোইন উৎসব পালন করে থাকেন সেখানকার বাসিন্দারা। এদিন সেখানকার মানুষেরা ভুতুড়ে পোশাক পরেন। তবে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে কেন পালন করা হয় এই বিশেষ দিনটি? এই দিনটির কী গুরুত্ব রয়েছে?

- জানুন এই বিশেষ দিনের ইতিহাস
শোনা যায় এই ভুতুড়ে উৎসব, আজ থেকে নয় দুই হাজার বছরেরও বেশি পুরনো এই বিশেষ উৎসব। এই দিনটি কিন্তু ভূতের মত সেজে সকলে পালন করেন। এই দিনটির রয়েছে অনেক কাহিনী। প্রায় দুই হাজার বছর আগে উত্তর ফ্রান্স, ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বাসিন্দারা নভেম্বরের প্রথম দিনটিকে পালন করতেন নববর্ষ হিসেবে।
আর অক্টোবর মাসের ৩১ তারিখের রাতটিকে সব থেকে অশুভ রাত বলে তারা মনে করতেন। তাই তারা অক্টোবরের শেষ রাতে অতৃপ্ত আত্মারা মর্তে ফিরে আসে এবং ওই দিনই হ্যালোইন ডাইনি সারা আকাশ জুড়ে ঘুরে বেড়ায় বলেই তারা মনে করেন। তাই এই ডাইনিরা মানুষের ক্ষতি করতে পারে। তাই এই বিশেষ দিনে রাতে তারা বিভিন্ন রকমের ভুতুড়ে পোশাক ও মুখোশ কাপড় পরে কাটাতেন।
আবার তারা মনে করতেন, তাহলে সেই ডাইনি তাদের কোনও ক্ষতি করতে পারবে না। সেই কারণে তখন থেকেই কিন্তু তারা হ্যালোইন উৎসব পালন করে আসছেন। তবে এখানেই শেষ নয়, ভগবানের কাছে বলিও চড়াতেন তারা।
- কী নামে পরিচিত এই দিনটি
এই হ্যালোইন শব্দটির অর্থ হল পবিত্রতা। এই বিশেষ দিনটি অনেকের কাছে অল হ্যালোস ডে ফিস্ট অফ অল সেন্টস ডে নামে পরিচিত। আবার অনেক বিদেশীরা কিন্তু পূর্বপুরুষের আত্মার শান্তি কামনাতেও এই দিনটি পালন করেন। বিশেষত এই দিনটিতে খ্রিস্টানরা পূর্বপুরুষকে স্মরণ করার জন্য উদযাপন করে থাকেন। সাধু, মহাপুরুষ, পূর্বপুরুষদের স্মরণ করে তাদের সম্মান জানানো হয়।
- চীনেও পালিত হয় এই দিনটি?
এই দিনেই পরিবারের মৃত ব্যক্তিদের নানান রকম ফুল, পছন্দের খাবার দেওয়া হয়। এই উৎসব কিন্তু চীনেও কিন্তু পালন করা হয়। এই উৎসব হাংরি ঘোস্ট নামে পরিচিত। আর এই বিশেষ দিনে স্কুল, কলেজ কিন্তু ছুটি থাকে।
- কুমড়োর সঙ্গে কী সম্পর্ক রয়েছে
এই বিশেষ উৎসবের সঙ্গে কুমড়োর একটি বিশেষ সম্পর্ক আছে। যেমন এই দিন কুমড়োর উপর নানান ধরনের আঁকা হয়, আঁকা হয় অদ্ভুত মুখও, তাদিয়ে লন্ঠন বানানো হয়। হ্যালোইন পার্টির মূল আকর্ষণই হল কিন্তু কুমড়োর লন্ঠন। তার নাম কিন্তু জ্যাক লন্ঠনও। কুমড়োর মধ্যে চোখ, নাক, মুখ খোদাই করে লন্ঠন বানানো হয়। অনেকেই এই দিনে ভুতুড়ে পার্টিতে যোগ দেন। আবার ভূতের সিনেমাও দেখেন।












Click it and Unblock the Notifications