Guru Purnima 2020: গুরুপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কিছু টিপস যা সংকট-মুক্তি করতে পারে
Gurupurnima 2020: গুরুপূর্ণিমায় চন্দ্রগ্রহণ! কিছু টিপস যা সংকট-মুক্তি করতে পারে
আগামী ৫ জুলাই গুরুপূর্ণিমা। এমন দিনে রয়েছে চন্দ্রগ্রহণও। যদিও ভারতে যখন দিন তখন এই চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। তবে একই দিনে দুটি ভিন্ন ঘটনা থাকায়, তা নিয়ে চিন্তিত জ্যোতিষশাস্ত্র মহল। একনজরে দেখে নেওয়া যাক, গুরু পূর্ণিমায় চন্দ্রগ্রহণ থাকলেও কোন কোন পন্থা অবলম্বন করলে, বহু সমস্যার সমাধান হতে পারে।

পূজা অর্চনার নিয়ম
গুরু পূর্ণিমার দিন স্নান করে শুদ্ধবস্ত্র পরে, গুরুর চরণে হলুদ বা লাল ফুল দিন। যাঁকে গুরু বলে বিবেচনা করেন,তাঁকে স্মরণ করে পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। হলুদ ফুলের পুজো উন্নতি ডেকে আনতে পারে জীবনে।

ভোজন নিয়ে বার্তা
গুরু পূর্ণিমার দিন যেহেতু গ্রহণও রয়েছে, তাই সেদিন চালে-ডালে নিরামিষ খিচুড়ি খাওয়ার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। গ্রহণ কাটলে নিরামিষ ভোজনেই সারাদিন থাকা শ্রেয়। দাবি শাস্ত্রজ্ঞদের।

দীক্ষা নেওয়া র ভালো দিন
গ্রহণ থাকলেও, শাস্ত্র মেত গুরুপূর্ণিমার দিন দীক্ষা নেওয়ার সবচেয়ে ভালো সময়। এই দিন চাইলে কারোর থেকে দীক্ষা নিতে নিতে পারেন।

দান
গুরুপূর্ণিমার দিন গরীব ও দুঃস্থ মানুষকে সাহায্য করুন। এমন দিকে কেউ আপনার থেকে সাহায্য চাইতে এলে তাঁকে ফেরাবেন না। কোনও ক্ষেত্রে সম্ভব হলে এই দিনে পরম বন্ধুকে গণেশের মূর্তি দান করুন। এত আপনার গৃহস্থের উন্নতি হবে। এমনই বক্তব্য জ্যোতিষবিদদের।












Click it and Unblock the Notifications