তৈরি হবে ‘গ্রহণ যোগ’, রাহু ও চন্দ্রের অশুভ প্রভাব পড়বে কাদের ওপর, দেখুন
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে আবার কারোর জন্য তা নেতিবাচকও হতে পারে।

কবে রাহু ঘর পরিবর্তন করবে
মার্চ মাসের ২৩ তারিখে রাহু মেষ রাশিতে প্রবেশ করবে এবং বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে চন্দ্র। তাই রাহু ও চন্দ্রের মিলনে তৈরি হবে 'গ্রহণযোগ' যোগ। এই যোগের প্রভাব পড়বে ১২ রাশির ব্যক্তিদের ওপর। কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধান হওয়া দরকার। জানুন সেই রাশির তালিকায় কারা কারা রয়েছেন।

বৃষ রাশি
রাহু ও চন্দ্রের কারণে যে গ্রহণযোগ তৈরি হচ্ছে তা থেকে সাবধান থাকতে হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের । এই সময়টি আপনার জন্য খুব অশুভ। এই সময় আপনার দ্বাদশ ঘরে তৈরি হবে এই জোট। এসময় আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে।
আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। দূরে কোথাও ভ্রমনে যাবেন না, কোন গুরুত্বপূর্ণ কাজের নথি হারিয়ে যেতে পারে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না।

কন্যা রাশি
গ্রহণযোগের অশুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর। রাহু ও চন্দ্রের অশুভ প্রভাব আপনার জীবন যেন অতিষ্ঠ হয়ে উঠবে। আপনার অষ্টম ঘরে তৈরি হবে রাহু ও চন্দ্রের জোট। এই জোট খুব খারাপ হবে। আপনার শরীর খুব খারাপ হতে পারে। সর্দি, কাশির সমস্যা লেগে থাকতে পারে।
মন অস্থির থাকবে। কোন কাজেই সফলতা পাবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায়ীদের জন্য একদমই সফলতা আসবে না। যেকোনও কাজে আপনার সফলতা না পাবেন না। আপনি মানসিকভাবে ক্রমশ ভেঙে পড়বেন। এসময় দূরে কোথাও ঘুরতে যাবেন না, আপনার দুর্ঘটনা ঘটায় সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবেশ প্রতিকূল থাকবে। এসময় আপনার ষষ্ঠ ঘরের রাহু ও চন্দ্রের এই জোট তৈরি হবে। এসময় আপনার শত্রুরা আপনার ক্ষতি করবার জন্য মুখিয়ে থাকবেন।
কোনও গুরুত্বপূর্ণ কাজ হয়েও যেন হবে না। কথাবার্তায় লাগাম দিন। বিতর্ক এড়িয়ে চলুন, না হলে আপনাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে। দাম্পত্য জীবনে অশান্তি হবে। তাই আগে থেকেই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, না হলে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে আপনার।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। কারণ আপনার চতুর্থ ঘরে তৈরি হচ্ছে। এই জোট অশুভ প্রভাবে আপনার জীবন যেন অশান্তিতে ভরে উঠবে।
আপনার সঙ্গে সকলের নানান সমস্যা লেগে থাকতে পারে, পরিবারের কেউই যেন আপনাকে সহ্য করতে পারবেন না। তাই সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করুন, না হলে বাড়ি পর্যন্ত আপনাকে ছাড়তে হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications