Goddess Lakshmi: মা লক্ষ্মীকে খুশি করতে বাড়িতে আনুন এই জিনিসগুলি

এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক দিকে উন্নতি করতে পারেন না, টাকা ধরে রাখতে পারেন না। অর্থের জন্য তাদের বারবার ভুগতে হয়। যার জন্য মানসিক চাপ তাদের বাড়তে থাকে। আবার এমন অনেকে রয়েছেন যারা মা লক্ষ্মীর কৃপা পান না। আর্থিক দিকে তাদের নানান অসুবিধা হয়।

তবে, জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, যদি আপনি মা লক্ষ্মীর কৃপাও পেতে চান এবং আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে আপনি বাড়িতে এই জিনিসগুলো রাখতে পারেন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন। কোনও জিনিসগুলি মা লক্ষ্মীর খুব পছন্দের জিনিস, দেখুন।

Goddess Lakshmi

পারিজাত ফুল

পারিজাত ফুলের গাছের নাম সকলেই শুনেছেন। এই গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। এই গাছ স্বর্গে প্রতিষ্ঠা করেছিল দেবরাজ ইন্দ্র নিজে। তাই এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গাছটি দেবী লক্ষ্মীর কিন্তু খুব প্রিয় গাছ। যদি আপনি বাড়িতে এই গাছ রাখেন তাহলে আপনার আর্থের দিকে খুব লাভ হবে। সেই সঙ্গে ঘরে সুখ শান্তি বিরাজ করবে। জীবনে আসবে সফলতা ও মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন আপনি।

নারকেল

মা লক্ষ্মীর খুব পছন্দের জিনিস হল নারকেল। এটি ঘরে রাখলে আপনি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থেকে বঞ্চিত হবেন না। যদি পারেন রোজ পুজোর সময় মা লক্ষ্মীকে নারকেল দিয়ে পুজো দিতে পারেন। তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। জীবনে আসবে সাফল্যও। সেইসঙ্গে পরিবারেও সুখ শান্তিতে বিরাজ করবে।

Goddess Lakshmi

কুবেরের মূর্তি

কুবেরের মূর্তি মা লক্ষ্মীর সঙ্গে ভগবান কুবেরের বিশেষ সম্পর্ক রয়েছে। ভগবান কুবেরকে সম্পদে দেবতা বলে মনে করা হয়। যে বাড়িতে কুবেবের মূর্তি বা কুবেরের ছবি রাখা হয় তাঁদের জীবনে সাফল্য লেগেই থাকে। তবে কুবেরের ছবির সঙ্গে স্বস্তিকা চিহ্নের প্রতীক রাখতে একদমই ভুলবেন না। তা না হলে কিন্তু কুবের দেবতা রেগে যান। যে ব্যক্তির বাড়িতে কুবেরের মূর্তি থাকে তাদের আর্থিক দিকে কখনই অবনতি হয় না। ধন দৌলতে বাড়ি ভরে ওঠে সেই ব্যক্তির।

শঙ্খ

সকলের বাড়িতেই কিন্তু শঙ্খ থাকে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর খুব প্রিয় হল শঙ্খ। সমুদ্র মন্থনের সময় ১৪ টি রত্নের মধ্যে একটি রত্ন হলো শঙ্খ। শঙ্খ যে বাড়িতে থাকে তাদের কখনোই টাকার অভাব হয় না। আপনারা রোজ পুজো করবেন এটি। তাহলে আপনার আর্থিক দিকে অবনতি হবে না ।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+