বসন্ত পঞ্চমীতে তিন মহাযোগ, কীভাবে পাওয়া যাবে মা সরস্বতীর আশীর্বাদ?
বসন্ত পঞ্চমীতে তিন মহাযোগ, কীভাবে পাওয়া যাবে মা সরস্বতীর আশীর্বাদ?
রাত পোহালেই গোটা দেশ মেতে উঠবে বসন্ত পঞ্চমী উৎসবে। আর আমাদের বাংলায় এই দিন সরস্বতী পুজর আয়োজন করা হয় সব বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে। বসন্ত পঞ্চমীর উৎসব শ্রীপঞ্চমী এবং বাগেশ্বরী জয়ন্তী হিসাবেও পালিত হয়ে থাকে। বসন্ত পঞ্চমীর দিন, জ্ঞান, সঙ্গীত, শিক্ষা এবং প্রজ্ঞা অর্জনের জন্য দেবী সরস্বতীর পূজা করা হয়। এই বছর অর্থাৎ ২০২২ সালে বসন্ত পঞ্চমীর শুভদিন পড়েছে ৫ ফেব্রুয়ারি। আর এই বছর বসন্ত পঞ্চমীর দিন তৈরি হচ্ছে তিনিটি মহাযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই যোগ খুব শুভ বলে মনে করা হচ্ছে। তাই দেখে নেওয়া যাক এই বছর কীভাবে পাওয়া যাবে মা সরস্বতীর আশীর্বাদ।

তিন মহাযোগ
বসন্ত পঞ্চমীর দিনে সিদ্ধ, সাধ ও রবি যোগের ত্রিবেণী যোগ গঠিত হচ্ছে। এই যোগ ছাত্রদের জন্যও ভালো বলে মনে করা হয়। এই ধরনের যোগে পূজা করলেও বিশেষ উপকার পাওয়া যাবে। জ্যোতিষীদের মতে, বিদ্যারম্ভের জন্য ত্রিবেণী যোগ অত্যন্ত শুভ। এই যোগে বিদ্যারম্ভ সংস্কার করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়।

বুধাদিত্য যোগ
জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীর দিন সূর্য, বুধ একসঙ্গে মকর রাশিতে উপস্থিত থাকবেন। সূর্য ও বুধের এই যোগ বুধাদিত্য যোগ গঠন করবে। আসলে বুধ হল বুদ্ধিমত্তার গ্রহ। এমন অবস্থায় এই যোগে বিদ্যা ও প্রজ্ঞার দেবী সরস্বতীর আরাধনা করা শুভ ও ফলদায়ক বলে প্রমাণিত হবে। এছাড়াও, ৯টি গ্রহ চারটি রাশিতে থাকবে। এর ফলে কেদার যোগের কাকতালীয়তা তৈরি হবে। এমন পরিস্থিতিতে এবারের বসন্ত পঞ্চমী বিশেষ এই যোগের কারণে।

শুভ সময়
বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজার শুভ সময় শুরু হবে ভোর ৩.৪৭ মিনিট থেকে। অন্যদিকে পুজোর শুভ মুহুর্ত শেষ হবে ৬ ফেব্রুয়ারি রবিবার ভোর ৩টা ৪৬ মিনিটে। তাই ৫ তারিখ অর্থাৎ শনিবার সূর্যোদয় থেকে মধ্যাহ্নের মধ্যবর্তী সময়টি সরস্বতী পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।

মা সরস্বতী বন্দনা
বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর বন্দনা সঠিক ভাবে করলে মা সন্তুষ্ট হন এবং সুশিক্ষা ও জ্ঞানের আশির্বাদ করেন। মা সরস্বতীর সাদা রঙ খুব প্রিয়। তাই মা কে সাদা বস্ত্র পড়িয়ে পুজ করা উচিত। এছাড়া সাদা ফুল অর্পণ করে সরস্বতীর মূর্তিতে চন্দনের প্রলেপ লাগালেও খুব শুভ ফল পাওয়া যায়। হাত জোর করে সরস্বতীর কাভহে বিদ্যা ও বুদ্ধির আশীর্বাদ প্রার্থনা করলে সন্তুষ্ট হন দেবী।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications