কবে তৈরি হবে গৌরী যোগ, নতুন জমি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে যেকোনও যোগই নিজের সময় মতন তৈরি হয়। গ্রহ ও নক্ষত্ররা যখন নিজেদের সময় মত স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখনই কিন্তু নানান রকম শুভ ও অশুভ যোগ তৈরি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর। অক্টোবর মাসের এই সপ্তাতেই তৈরি হতে চলেছে গৌরী যোগ। এই যোগ অত্যন্ত শুভ।

এসময়ে চাঁদ তার উচ্চ রাশি বৃষ রাশিতে থাকবে এবং বৃহস্পতি সেখানেই উপস্থিত রয়েছে। চাঁদ ও বৃহস্পতির মিলনেই তৈরি হবে এই 'গৌরী যোগ’। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময়ে নতুন সম্পত্তির মালিক হবেন কারা। ভাগ্যবান রাশিগুলির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

buying land

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন জমি, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া পরিবেশ অনুকূলে থাকবে আপনার।

অযথা কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবে। এসময় আত্মীয়দের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। যারা বেকার রয়েছেন তারা কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। ধর্মীয় কোনও অনুষ্ঠানে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার।

তাছাড়া অবিবাহিতদের বিয়ে হতে যেতে পারে। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করলে আপনি লাভের মুখ দেখতে পাবেন। এমন কি নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি। আর্থিক দিকে লাভ হবে আপনার। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।

  • ধনু রাশি

এই শুভযোগের প্রভাব পড়বে ধনু রাশির ব্যক্তিদের উপর। তাই আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানের পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে। কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতেও আপনি জড়াবেন না। এসময় বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+