জীবনে সাফল্য আনতে, বাড়ি থেকে বাস্তুত্রুটি দূর করতে মানুন এই বাস্তু টিপসগুলি

জ্যোতিষশাস্ত্র বলে আর্থিক উন্নতির জন্য এই বাস্তু টিপসগুলি অনুসরণ করুনপ্রত্যেকটি ব্যক্তি জীবনে সুখী হতে চান, তবে কেউ সুখী হন, আবার কেউ হন না। যদি আপনি জীবনে সুখী না হন বা আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে, সেগুলি কাটিয়ে উঠতে চান তাহলে অবশ্যই কিন্তু এই টিপসগুলি মানতে পারেন।

এতে আপনার জীবনে সফলতা আসবে। সেই সঙ্গে পরিবারে শান্তি বিরাজ করবে। এমনকি আর্থিক সঙ্কট থাকলেও তা কেটে যাবে। তাই এই টিপসগুলি মানতেই পারেন আপনিও।

vastu tips

  • এই দিয়ে ঘর মুছুন

বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করলে বাড়িতে ঝগড়া, অশান্তির সৃষ্টি হয়। তাই প্রথমে আপনাকে জলে সামান্য নুন দিয়ে ঘর মুছতে হবে। এতে ধীরে ধীরে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যাবে। এতে আপনার পারিবারিক সমস্যা থাকলে তাও মিটে যাবে। এতে ঝগড়া, অশান্তি থেকে বের হতে পারবেন আপনি।

  • বাড়ি, ঘর পরিষ্কার রাখুন

বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করানো খুব দরকার। তাই বাড়ি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সব সময় বাড়িতে আলো দিয়ে সাজিয়ে রাখুন। কখনও ঘর নোংরা রাখবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। তাই আগেই সাবধান হোন আপনিও।

  • প্রদীপ জ্বালাবেন

রোজ সকালে জলের সঙ্গে হলুদ মিশিয়ে বাড়ির মূল দরজার সামনে ছড়িয়ে দিন। সেই সঙ্গে স্বস্তিক চিহ্ন আঁকুন। সকাল ও সন্ধ্যায় প্রধান দরজার সামনে প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। এমন কি বাস্তুত্রুটি থাকলে তাও চলে যাবে।

  • এখানে ডাস্টবিন রাখবেন না

বাস্তুত্রুটি দূর করতে ঘরে একদমই আবর্জনা, নোংরা কোনও জিনিস একদমই রাখবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। তাই ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর তা বাড়ির মূল দরজার সামনে ডাস্টবিন একদমই রাখবেন না। এতে আপনার ওপর মঙ্গল ও শনির অশুভ দৃষ্টি পড়বে। কোনও কাজে আপনি লাভ করতে পারবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+