আর্থিক উন্নতি করতে ও মা লক্ষ্মী, বিষ্ণুকে সন্তুষ্ট করতে দেবশয়নী একাদশীতে করুন এই প্রতিকার
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে দেবশয়নী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে চার মাস যোগনিদ্রায় থাকেন বিষ্ণু। এই দিন থেকে শুরু হয়চতুর্মাস । দেবশয়নী একাদশী আষাঢ়ি একাদশী নামে পরিচিত। চলতি বছর ১৬ জুলাই রাত ৮ টা ২৩ মিনিট থেকে শুরু হচ্ছে এই শুভ সময়। যা চলবে ১৭ জুলাই রাত ৯ টা ২ মিনিট পর্যন্ত।
এই বিশেষ দিন সর্বাত্মসিদ্ধি, অমৃতসিদ্ধিযোগের মতো বিশেষ যোগও তৈরি হবে। এই বিশেষ দিনে আপনি যদি বিষ্ণু ও মা লক্ষ্মীকে খুশি করতে চান, তাহলে অবশ্যই তুলসী সংক্রান্ত এই টিপসগুলি মানতে পারেন। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে। দেখুন কী কী করবেন।

- তুলসী দেবীর পুজো করুন
দেবশয়নী একাদশীর দিন তুলসী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশীর দিন তাকে জল নিবেদন করবেন না। তুলসী দেবীকে আপনি সিঁদুর, ফুল, মালা নিবেদন করতে পারেন। দেবীকে অন্তত তিনবার বা সাতবার প্রদক্ষিণ করুন। তবে আপনার আর্থিক দিকে লাভ হবে।
- লাল রঙের কাপড় দিন
যদি আপনি বিষ্ণু ও মা লক্ষ্মীকে খুশি করতে চান, তাহলে দেবশয়নী একাদশীর দিন তুলসী গাছের পুজো করুন। লাল রঙের একটি কাপড় তুলসী গাছে জড়িয়ে দিন। এতে আপনার পরিবারে সুখ- সমৃদ্ধি বাড়বে। সেই সঙ্গে আপনার যদি আর্থিক সংকট থাকে, তা থেকেও বের হতে পারবেন।
- ঘিয়ের প্রদীপ জ্বালান
দেবশয়নীর একাদশীর দিন তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে ঘরে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। অবশ্যই ১১ টি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ, কষ্ট দূর হবে।
- তুলসী মন্ত্র জপ করুন
যদি আপনি দেবী লক্ষ্মী ও বিষ্ণুর পূজা করতে চান তাহলে অবশ্যই দেবশয়নী একাদশীর দিন সকালে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে তুলসী দেবীর ১০৮ বার মন্ত্র জপ করুন। এতে মা লক্ষ্মীও খুব খুশি হন। কারণ, মা লক্ষ্মীর সঙ্গে তুলসী দেবীর বিশেষ যোগ রয়েছে।
( এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications