Makar Sankranti 2024: ভাগ্য ফেরাতে মকর সংক্রান্তির দিন করুন এই বিশেষ প্রতিকারগুলি
Makar Sankranti 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর জানুয়ারি মাসের ১৪ বা ১৫ তারিখে পালিত হয় মকর সংক্রান্তি। চলতি বছরও সূর্য মকর রাশিতে প্রবেশ করবে ১৫ তারিখ, আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে।
বলা হয়, সূর্য দেবতার বিশেষ করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে। আর্থিক দিকে উন্নতি হয় । সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের দান করা ও নদীতে স্নান করারও গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে যদি পারেন এই কাজগুলি করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। আর্থিক দিকে আরোও লাভ হবে। পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনি চলতে পারবেন। তাহলে দেখুন কোন কোন কাজ আপনি এই বিশেষ দিনে করবেন।

- কালো তিল মিশিয়ে স্নান করুন
মকর সংক্রান্তির দিন জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনিদেব খুব খুশি হন। সেই সঙ্গে খুশি হন সূর্য দেবতা । এটি করলে সূর্যদেবও খুশি হন, সেই সঙ্গে কাটে আর্থিক সঙ্কটও।
- আম কাঠ পোড়ান
মকর সংক্রান্তির দিন আম কাঠ বাড়িতে পোড়ান। তারপর কালো তিল তাতে দিন। তারপর গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করুন। এটি করলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবং যদি আপনার বাড়িতে কেউ কোনও বড় রোগে আক্রান্ত থাকেন, তা থেকে মুক্তি পাবেন।
- সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন
মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জল নিবেদন করুন, তারপর লাল চন্দন, ফুল, কালো তিল গুড় মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এতে আপনার জীবনে কেরিয়ার খুব সফলতা আসবে। আর্থিক দিকেও যেতে পারবেন ও নাম, যশ, খ্যাতি, সম্মান ক্রমশ বাড়তে থাকবে।
- হলুদ ও সিঁদুর
বিবাহিত মহিলাদের এই মকর সংক্রান্তির দিন একে অপরকে হলুদ ও সিঁদুর দিতে পারেন। এতে তাদের স্বামীর আয়ু আরোও বেশি বাড়বে।
- কী করলে সূর্যের কৃপা পাবেন
মকর সংক্রান্তির দিন কালো তিল, কম্বল, লাল কাপড়, লাল মিষ্টি, চিনা বাদাম, চাল, মুগ ডাল, খিচুড়ি, গুড়, উড়দ ডাল, তেল ইত্যাদি দান করুন। এতে সূর্যদেবের বিশেষ কৃপা পাওয়া যায়। জীবনে লেগে থাকে সফলতাও। এতে আপনার আর্থিক সংকট কেটে যাবে।
- গরুকে ঘাস খাওয়ান
আর্থিক দিকে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়াতে পারেন। পিঁপড়েকে চিনি খাওয়ান। মাছকে ময়দা খাওয়ান। পাখিকে বাজরা খাওয়ান, এগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে এবং জীবনে মিলবে সফলতাও।
- কালো তিল
মকর সংক্রান্তির দিন এক মুঠো কালো তিল নিয়ে বাড়ির সকল সদস্যদের মাথায় সাতবার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে ফেলে দিন। এতে আপনার বাড়ির সদস্য বড় কোনও রোগে আক্রান্ত হবেন না এবং তাদের শরীর সুস্থ হতে থাকবে।
- পূর্ব পুরুষদের উদ্দেশ্যে এগুলি নিবেদন করুন
মকর সংক্রান্তিতে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করুন। এতে সারা বছর আপনি ভালো থাকতে পারবেন । বংশধরের সংখ্যা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে।
- ঘি নিবেদন করুন
মকর সংক্রান্তির দিন আপনি যদি দারিদ্র ব্যক্তিদের ঘি নিবেদন করতে পারেন। এটি করলে আপনি বিলাসবহুল ভাবে সারা জীবন থাকতে পারবেন।
- কী কী কিনবেন
মকর সংক্রান্তির দিন তুলসী গাছ, তামা, বিয়ের যেকোনোও সামগ্রী ঝাঁটা বাড়িতে আনা খুব শুভ। এতে আপনার ব্যবসা আরোও লাভ হবে বাড়বে, জীবনে সফলতাও আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications