পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চাইছেন আজই করুন এই প্রতিকার
পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চাইছেন আজই করুন এই প্রতিকার
এমন অনেক পরিবার রয়েছে যেখানে প্রায় প্রত্যেক দিনই ঝগড়া, অশান্তি লেগে থাকে। বাড়ির প্রত্যেকটি সদস্যের সঙ্গে প্রত্যেক সদস্য অশান্তি সম্মুখীন হন। এমন কী অশান্তির মাঝে মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে গিয়ে হাতাহাতি পর্যন্ত শুরু হয়। এই কারণে খুব খারাপ প্রভাব পড়ে কাজে ওপর। কাজের গতি ক্রমশ কমতে থাকে। ব্যবসা ও কর্মক্ষেত্রে নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে । তবে এর থেকে কীভাবে মুক্তি মিলবে তা জেনে নিন জ্যোতিষশাস্ত্র থেকে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাড়িতে শান্তির জন্য অনেক প্রতিকারের কথা বলা হয়। বিশ্বাস করা হয় এই প্রতিকারগুলি যদি কোনও সংসারে মেনে চলা হয় তাহলে সেই সংসারের ঝামেলা মুক্ত থাকবে এবং বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। কীভাবে আপনি আপনার বাড়িতে শান্তির পরিবেশ তৈরি করবেন।

রান্নাঘর এদিকে করবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর কখনোও বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে করবেন না। কারণ এই দিকে সব সময় দেবতাদের পুজো করার রীতি রয়েছে। তাই এদিকে রান্নাঘর করলে দেব দেবীরা রেগে যান এবং তারা আপনারও উপর থেকে আশীর্বাদে হাত সরিয়ে নেবেন। আপনাদের আর্থিক দিকে অভাব আসবে। জীবনে সাফল্য আসবে না।

মা দুর্গার মন্ত্র পাঠ করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাড়িতে সকল সদস্যদের সঙ্গে সকলের সুন্দর সম্পর্ক বজায় রাখতে প্রত্যেকদিন বাড়িতে মা দুর্গার মন্ত্র পাঠ করা উচিত। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এতে আপনার পরিবারের শান্তি বিরাজ করবে। কেউ কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়বেন না।

পারিবারিক ঝামেলা মেটাতে এটা করুন
জ্যোতিষশাস্ত্রে বাড়ির শান্ত রাখতে এবং পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকতে , ভাই-বোনেদের মধ্যে বিবাদ মেটাতে গণেশ ও কার্তিকের রোজ পুজো করা দরকার। দেবতাদের তুলসী পাতা নিবেদন করুন। তাহলে আপনার বাড়িতে ঝগড়া অশান্তি থাকবে না।

এটি করলে দাম্পত্য জীবন সুখের হবে
যদি স্বামী-স্ত্রী অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে চান এবং ছোটখাটো অশান্তি থেকে দূরে রাখতে চান, তাহলে স্বামী-স্ত্রী দুজনের দু'ঘণ্টা করে রোজ উপোস করে থাকুন। সেই সঙ্গে স্ত্রীকে খুশি করতে স্বামী প্রত্যেক শুক্রবার গন্ধযুক্ত জিনিস সঙ্গিনীকে দান করুন। লক্ষীনারায়ণের নিয়মিত পুজো করুন । জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই কাজগুলি করলে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখের হবে এবং কেউ কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। জীবনে শান্তি থাকবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications