বাস্তুমতে বাড়ির পুজোর ঘরের রঙ কি হওয়া উচিত জেনে নিন
বাস্তুমতে বাড়ির পুজোর ঘরের রঙ কি হওয়া উচিত জেনে নিন
প্রত্যেক বাড়িতেই ইশ্বরকে উপাসনা করার জন্য মন্দির বা ঠাকুরঘর থাকে। বাড়ির সবচেয়ে শান্তির জায়গা হল এই ঠাকুরঘর, যেখানে দু’দণ্ড বসে শান্তিতে ইষ্টনাম জপ বা ঠাকুরের নাম করতে পারেন বাড়ির সদস্যরা। আচার্য ইন্দু প্রকাশ জানিয়েছেন যে বাড়ির মন্দিরের রং বাস্তু অনুযায়ী হলে বাড়িতে সুখ–শান্তি সর্বদা বজায় থাকে। প্রসঙ্গত, জীবনে রঙের গুরুত্ব অপরিসীম। এক একটি রঙের এক এক রকম প্রভাব রয়েছে।

কোনদিকে পুজোর ঘর ও রং হবে
পুজোর ঘরে যখনই পা দেবেন, ইতিবাচক শক্তি যেন তৎক্ষণাত দেহের মধ্যে খেলে যায় এবং নেতিবাচকতা চলে যায়। তাই এই ইতিবাচকতা বজায় রাখতে পুজোর ঘরে সঠিক রঙ হওয়া খুব প্রয়োজন। বাস্তু অনুযায়ী হাল্কা হলুদ রং পুজোর ঘরে দেওয়ালে লাগালে তা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়াও লাল, গেরুয়া বা কমলা রঙও হতে পারে পুজোর ঘরের রঙ। মেঝেতে সাদা রঙের পাথর লাগালে তা আরও ভালো। এগুলি বাস্তু অনুযায়ী মেনে চললে পুজোর ঘর থেকে বাস্তু ত্রুটিও দূর হবে। বাড়ির উত্তর-পূর্ব দিকে পুজোর ঘর থাকা ভালো।

বাস্তু অনুযায়ী দেব–দেবী রাখা শুভ
পুজোর ঘরের দেব-দেবীও বাস্তু অনুযায়ী রাখলে তা বাড়িতে ভালো ফল দেবে। বিঘ্নহন্তা গণেশ প্রথম পূজ্য দেবতা। বাড়িতে গণেশের মূর্তি রাখতে হলে, জাফরানি বা হলুদ রঙের আসনের ওপর রাখা উচিত। আবার বাড়িতে নৃত্যরত গণেশের মূর্তি রাখলে শুভ ফল লাভ করা যায়।

নাড়ুগোপালের মূর্তি
ঠাকুর ঘরে নাড়ুগোপালের মূর্তি রাখাও শুভ। রাধা-কৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে।

এইসব মূর্তি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাখবেন না
বাড়িতে কখনও লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয়। এই দেবী-দেবতার বসে থাকা ছবি বা মূর্তিই শুভ মনে করা হয়। ঠাকুর ঘরের উত্তর দিকে কুবের ও লক্ষ্মীর মূর্তি রাখা শুভ।

কীভাবে মূর্তি বা ছবি রাখবেন
ঠাকুরঘরে মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার ওপরে রাখবেন। সরাসরি মেঝের ওপর মূর্তি রাখতে নেই। এমন করা অশুভ মনে করা হয়












Click it and Unblock the Notifications