অবস্থান পরিবর্তন করছে পাঁচ গ্রহ, এইসব রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব

অবস্থান পরিবর্তন করছে পাঁচ গ্রহ, এইসব রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব

২০২২ সালের ফেব্রুয়ারি মাস জ্যোতিষ অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। কারন এই মানে একটি দুটি নয়, পাঁচটি গ্রহ রাশি পরিবর্তন করছে। শুধু তাই

নয়, এগুলি হল সেই গ্রহ, যেগুলিকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যে কোনও রাশির উপরে নক্ষত্রমণ্ডলের প্রতিটি গ্রহর গুরুত্ব খুব বেশি। আর সেই গ্রহর স্থান বা রাশির পরিবর্তনের প্রভাব সরাসরি এসে পরে সকল রাশিচক্রের উপরেই। তাই এই মাসে যে যে গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান বা গতি পরিবর্তন হতে চলেছে তার ফলে প্রভাবিত হবে বেশ কিছু রাশি। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর কী কী প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদেরদের জন্য এই সকল গ্রহের স্থান পরিবর্তনের সময়টি অত্যন্ত সফল বলে প্রমাণিত হবে। কর্মজীবনে ভালো অগ্রগতি হবে। দেবগুরু বৃহস্পতি ও শনির কৃপায় ব্যবসায় লাভ হবে। তবে এই রাশির জাতকদের এই বিশেষ সময়ে পরিবার ও নিজের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদেরদের জন্য এই মাসটি খুবই শুভ বলে মনে করা হচ্ছে। সমস্ত কাজ সেই রাশির জাতক জাতিকাদের পরিকল্পনা অনুযায়ী করা হবে। গ্রহ পরিবর্তনের ফলে পুরনো জায়গায় আটকে থাকা টাকা পাওয়া যাবে। এই রাশির জাতকদের প্রেম জীবন ভালো যাবে এই সময়।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা এমনিতেই ভালো যাচ্ছে। তাই এই গ্রহর অবস্থান পরিবর্তনের জন্য শুভ ফল লাভ হতে চলেছে। এই সময়টি কন্যা রাশির জাতকদের জন্য ক্যারিয়ারে সাফল্য বয়ে আনবে। নানা দিক থেকে এই রাশির জাতকদের আয় বৃদ্ধি হবে। কন্যা রাশির আর্থিক অবস্থা ভালো হবে এই সময়।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে ভালো কাজ করার সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। এই রাশির জাতকদের জন্য চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই এই সময়টি খুব লাভজনক।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়টি বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে দারুণ সাফল্য দেবে। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি এবং ব্যবসায় লাভ হবে। পাশাপাশি বৃশ্চিক রাশির জাতকদের অর্থ লাভ হবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই চমৎকার হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুব ভালো যাবে। মীন রাশির অর্থ লাভ হবে এই সময়।

( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+