২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ আসন্ন! জানুন দিন, ক্ষণ তারিখ

২৬ মে চন্দ্রগ্রহণের এক মাসের মধ্যে আরও এক গ্রহণ আসন্ন! জানুন দিন,ক্ষণ তারিখ

বাংলার বুকে একই সঙ্গে জল ও আকাশে দুই ঘটনাপ্রবাহ ঘটে যেতে চলেছে। ২৬ মে বাংলার বুকে সাইক্লোন ইয়াস আছড়ে পড়ার কথা। তবে জানা যাচ্ছে তা ২৬ মের আগেও আছড়ে পড়তে পারে। এদিকে, ২৬ মে রাতের আকাশে ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যেতে চলেছে। এমতাবস্থায় ২০২১ সালের পরবর্তী গ্রহণ কবে, কখন হবে , তা নিয়ে রয়েছে জল্পনা। সেই কৌতূহলের পাহাড় ভেঙে জানিয়ে রাখা ভালো ২৬ মের গ্রহণের পর ফের এক মাসের মধ্যে আরও একটি গ্রহণ আসন্ন।

 এক মাসের মধ্যে দুই গ্রহণ !

এক মাসের মধ্যে দুই গ্রহণ !

২৬ মের চন্দ্রগ্রহণ ভারত মহাসাগরের আশপাশের এলাকা সহ , অস্ট্রেলিয়া, অ্যাটলান্টিক, পেসিফিক, আন্টার্টিকায় দেখা যাবে বলে খবর। এরপর চন্দ্রগ্রহণের পর রয়েছে সূর্যগ্রহণ। ২৬ মের পর ১০ জুন রয়েছে এই গ্রহণ।

২০২১ সালে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের তালিকা

২০২১ সালে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের তালিকা

২৬ মে চন্দ্রগ্রহণের পর রয়েছে ১০ জুনের সূর্যগ্রহণ। ২৬ মে বুধবার পড়েছে। ১০ জুন বৃহস্পতিবার রয়েছে সূর্যগ্রহণ। এরপর ১৮-১৯ নভেম্বর রয়েছে আরও একটি চন্দ্রগ্রহণ। ১৮ নভেম্বর পড়েছে বৃহস্পতিবার। ১৯ নভেম্বর শুক্রবার। এরপর ৪ ডিসেম্বর শনিবার রয়েছে ২০২১ সালের শেষ গ্রহণ ,তথা শেষ সূর্যগ্রহণ।

১০ জুনের আকাশে 'রিং ফায়ার'

১০ জুনের আকাশে 'রিং ফায়ার'

১০ জুন 'রিং ফায়ার' সূর্যগ্রহণ দেখা যেতে চলেছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই গ্রহণ, উত্তর আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। কো অর্ডিনেটেড ইউনিভার্সাল টাইমের নিরিখে ১০ দুন সকাল ৮:১২ মিনিট নাগাদ এই গ্রহণ শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী এটি দুপুর ১:৪২ মিনিট নাগাদ শুরু হবে। ১০ জুন সন্ধ্যে ৬: ৪১ মিনিট নাগাদ শেষ হবে।

 ১৮-১৯ নভেম্বর চন্দ্রগ্রহণ

১৮-১৯ নভেম্বর চন্দ্রগ্রহণ

'টাইম অ্যান্ড ডেট' এর তরফে যে তথ্য জানা যাচ্ছে, তাতে ১৯ নভেম্বর সকাল ১১:৩২ মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। বিকেল ৫ টা ৩৩ মিনিটে এই চন্দ্রগ্রহণ শেষ হবে।

 ৪ ডিসেম্বর সূর্যগ্রহণ

৪ ডিসেম্বর সূর্যগ্রহণ

৪ ডিসেম্বর ইউটিসি সময় অনুযায়ী গ্রঙণ ভোর ৫ টায় শুরু হবে। ভারতীয় সময় বেলা ১০:৫৯ মিনিটে শুরু হওয়ার কথা। তা শেষ হবে বিকেল ৩টে ০৭ মিনিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+