বাড়ির এই সহজ উপাদান দিয়ে সহজেই কাটিয়ে ফেলুন একাধিক বাস্তু দোষ

বাড়ির এই সহজ উপাদান দিয়ে সহজেই কাটিয়ে ফেলুন একাধিক বাস্তু দোষ

কর্পুরের সুগন্ধ প্রায় আমরা সকলেই চিনি বা পছন্দ করি। অতি সামান্য একটি বস্তু হলেও কর্পুর আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যার সমাধান করতে পারে। কর্পুর সাধারণত পুজোর কাজে লাগে এবং কিছু কিছু খাবারের সুগন্ধ বাড়াতেও ব্যবহার করা হয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী এমন দু–একটা জিনিসই রয়েছে যা একাই অনেক বাস্তু দোষ কাটাতে সক্ষম। সেরকমই জিনিস হল কর্পুর, যা একাই অনেক বাস্তু দোষের যম। কর্পুরের কিছু সহজ উপায়ের মাধ্যমে বাড়িতে সুথ–শান্তি, সমৃদ্ধি আনা যেতে পারে। এছাড়াও কর্পুর জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। জেনে নিন কর্পুরের টুকরো কীভাবে ঘরের মধ্যে বাস্তু দোষ কাটাতে সহায়তা করে।

সুখ–শান্তি পাওয়ার জন্য করুন এই উপায়

সুখ–শান্তি পাওয়ার জন্য করুন এই উপায়

যদি বাড়িতে অহরহ ঝগড়া হয় আর অশান্তির সৃষ্টি হয় তো সুখ-শান্তির জন্য আপনি কর্পুরের ব্যবহার করতে পারেন। এরজন্য আপনাকে সকালে আর সন্ধ্যায় কর্পুরে শুদ্ধ ঘিতে ডুবিয়ে জ্বালান। আর এবার ঘরের চারপাশে কর্পুরের ধোঁয়া দিন। এরকম করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। কর্পুর ঘরে ইতিবাচক শক্চতির সঞ্চার করে এবং এতে সম্পর্ক ভালো থাকে।

 সফল হতে হলে লবঙ্গ ও কর্পুর জ্বালান

সফল হতে হলে লবঙ্গ ও কর্পুর জ্বালান

চাকরি-ব্যবসায় সফলতা পাওয়ার জন্য রোজ রাতে রান্নাঘরের সব কাজ শেষ হওয়ার পর পরিস্কার জায়গায় একটি পাত্রে লবঙ্গ ও কর্পুরকে একসঙ্গে জ্বালান। এরকম করলে পরিবারের সদস্যদের কাজে উন্নতি হবে এবং ঘরের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকবে। এছাড়াও একই সময়ে, বাধা দূর করতে , সন্ধ্যাবেলা কর্পূর এবং লবঙ্গগুলি পুড়িয়ে পুরো ঘর জুড়ে ধোঁয়া দিন। এটি করার পর আপনি কিছু দিনের মধ্যে পার্থক্যটি অনুভব করবেন।

 দুশ্চিন্তা দুর করতে

দুশ্চিন্তা দুর করতে

দুশ্চিন্তা যাচ্ছে না? আপনার কি গুপ্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে? শরীর বার বার অসুস্থ হচ্ছে? প্রতি রাতে শোওয়ার আগে একটি পাত্রে কর্পুর জ্বালিয়ে হনুমানজির সামনে হনুমান চালিশা পাঠ করতে হবে। তা হলে এই সকল সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যাবে।

বিয়েতে বাধা কাটাতে

বিয়েতে বাধা কাটাতে

বিবাহে প্রচুর বাধা আসছে? সব ঠিকঠাক হয়েও ভেস্তে যাচ্ছে? অনেক বয়সেও বিবাহ হচ্ছে না? সাতটি কর্পুরের টুকরোর সঙ্গে ১২ বা ৩৬টি লবঙ্গ নিয়ে দেবী দুর্গার চরণে রেখে তার নাম ১০৮ বার জপ করলে অনেকটা বাধা মুক্তি হতে পারে।

 সময় ভালো না গেলে

সময় ভালো না গেলে

সময় ভাল যাচ্ছে না? প্রতি শনিবার জলে একটু কর্পুর মিশিয়ে স্নান করলে এই সমস্যার সমাধান হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+