দুর্গাপুজো ২০২১ নির্ঘণ্ট: পঞ্জিকা মতে পঞ্চমী থেকে দশমী লন্ডনে পুজোর সময়, তিথি

দুর্গাপুজো ২০২১ নির্ঘণ্ট: পঞ্জিকা মতে পঞ্চমী থেকে দশমী লন্ডনে পুজোর সময়, তিথি

একমাসের অপেক্ষার বিশেষ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাঙালি ঘরেই থাকুক আর বাইরে, দেশের মাটিতে থাকুক বা বিদেশে, দুর্গাপুজোর কাউন্টডাউন কিন্তু নিজের সময় ধরে সমস্ত বাঙালিই করে থাকেন। দেশের মাটিতে যখন দিকে দিকে আগমনী সুর, মহামায়ার আবাহনে ধীরে ধীরে প্রস্তুতি শুরু হয়েছে,করোনাকালে পাড়ায় ছোট্ট হলেও বাঁধা শুরু হয়েছে প্যান্ডেল, তখন পাড়ার যে ছেলেটি দেশ ছাড়িয়ে বহু দূরে লন্ডনে রয়েছেন, তিনিও কিন্তু একইভাবে দুর্গার আবাহনে মেতে রয়েছে। কাউন্টডাউনে তিনিও কিন্তু মেতে! দেশের সীমানা পেরিয়ে বাঙালির দুর্গাপুজোর আনন্দ সর্বত্র সমান! এই রেশ ধরেই দেখে নেওয়া যাক লন্ডনে পঞ্চমী থেকে ষষ্ঠী দুর্গাপুজোর সময়সূচি পঞ্জিকা মতে।

পঞ্চমী-ষষ্ঠী

পঞ্চমী-ষষ্ঠী

পঞ্চমী মানেই রাত পোহানোর তাড়া! কারণ রাত পোহাতেই শুরু হয়ে যায় মায়ের বোধন। ১০ অক্টোবর পঞ্চমী। ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী। সূর্যোদয় ৭ টা ১৮, সূর্যাস্ত ৬ টা ১৫ মিনিট। পূর্বাহ্ন ১১ টা১১। ষষ্ঠী রাত্রি ১১ টা ৩৪ পর্যন্ত। পূর্বাহ্নমধ্যে কালবেলা অনুরোধে দিবা ৮টা ৪৮ মিনিটে পূনঃ দিবা ১০ টা ১৬ মিনিটে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পজা প্রশস্তা। সায়ংকালে দেবীর বোধন , আমন্ত্রণ , অধিবাস।

সপ্তমী-অষ্টমী

সপ্তমী-অষ্টমী

১২ অক্টোবর সপ্তমী। মঙ্গলবার সূর্যোদয় ৭ টা ১৯ মিনিটে, সূর্যাস্ত ৬ ট ১৩ মিনিটে। সপ্তমী রাত্রি ৯ টা ১৮ পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে দ্বাত্মক-চরলগ্নে ও চরণবংশে কিন্তু বারবেলা অনুরোধে গিবা ৮ টা ৪৯ ও পুন দিবা ১০ টা ১৬ গতে পূর্বাহ্ন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ,স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রশস্তা । রাত্রি ১২ ৪৬ গতে ১৪০ মধ্যে অর্ধ্বরাত্রি বিহিতপুজো। ১৩ অক্টোবর বুধবার অষ্টমী। সূর্যোদয় ৭ টা ২১, সূর্যাস্ত ৬ টা ১১ । পূরবাহ্নমধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা ১০ টা ১৮ মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।পূর্বাহ্নমধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপুজোর সময়

সন্ধিপুজোর সময়

রাত্রি ৬ টা ৫৫ গতে শুরু হবে সন্ধিপুজো। আর তার সমাপন সময় হল ৭ টা ৪৩ গত। ৭টা ১৯ গতে বলিদান। আর সন্ধিপুজো শেষ হতেই শুরু হবে নবমী । যা কার্যত পুজোর যাবতীয় আনন্দকে আরও একগুণ বাড়িয়ে দেয়। কারণ নবমী নিশি পার হলেই শুরু হয়ে যায় 'আসছে বছর আবার হবে'র ডাক!

নবমী-দশমী

নবমী-দশমী

১৪ অক্টোবর নবমী। সূর্যোদয় ৭ টা ২৩ গতে, সূর্যাস্ত ৬টা নয়। মহানবমী অপরাহ্ন ৫ টা ২২ পর্যন্ত। পূর্বাহ্নমধ্য়ে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন মঘ্যে বীরাষ্টমীব্রত ও মহানবমী ব্রত। দশমী পড়ছে ১৫ অক্টোবর। শুক্রবার দশমী দিবা ৩ টে ৫১ পর্যন্ত। কুলাচার অনুসারে বিসর্দনে অপরাজিতা পুজো বিজয়াদশমী কৃত্য। দেবীর দোলায় গমন , ফলাফল মড়ক।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+