দিওয়ালির দিন মা লক্ষ্মীর পুজোর সঙ্গে কেন ভগবান বিষ্ণুর পুজো হয় না জানেন কি
দিওয়ালির দিন মা লক্ষ্মীর পুজোর সঙ্গে কেন ভগবান বিষ্ণুর পুজো হয় না জানেন কি
সাধারণত, ভগবান শিব–দেবী পার্বতী আর ভগবান বিষ্ণু–মা লক্ষ্মীর পুজো কখনও একা করা যায় না। যদি শিবের পুজো হয় তাহলে দেবী পার্বতীকেও কোনও না কোনও রূপে সেই পুজোতে পুজো করা হয়ে থাকে। সেরকমভাবেই ভগবান বিষ্ণুর বা মা লক্ষ্মী কারোর একজনের পুজোর সময়ে দ্বিতীয়জনও পূজিত হন। তখনই পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায়। কিন্তু দীপাবলীর দিন মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করা হয় না। কিন্তু আপনি কি জানেন এর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে।

মা লক্ষ্মীর সঙ্গে গণেশ–সরস্বতীর পুজো
দিওয়ালি বা দীপাবলীর দিন মা লক্ষ্মীর সঙ্গে ভগবান গণেশ আর মা সরস্বতীর পুজো করা হয়। কুবের দেবেরও পুজো করা হয়, যাতে পুরো বছর ধন-সমৃদ্ধি, বৃদ্ধি পাওয়া যায়। বাড়িতে শুভ মাঙ্গলিক কাজ হোক এবং কোনও সঙ্কট যাতে না আসে। বছরে কেবলমাত্র এই একটাই এরকম সুযোগ পাওয়া যায়, যখন লক্ষ্মী দেবীর সঙ্গে তাঁর স্বামী ভগবান বিষ্ণুর পুজো করা হয় না। ধর্ম-পুরাণে এর পেছনে একটি বিশেষ কারণ উল্লেখ করা হয়েছে।

পূজিত হন না ভগবান বিষ্ণু
দিওয়ালির দিন মা লক্ষ্মীর সঙ্গে অনেক দেব-দেবীর পুজো করা যেতে পারে, কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর পুজো না করার পেছনে বিশেষ কারণ লুকিয়ে রয়েছে। আসলে ভগবান বিষ্ণু চর্তুমাসের সময় নিদ্রারত থাকেন এবং দিওয়ালির পর ভগবান বিষ্ণু শুধু একাদশীর সময় জেগে ওঠেন। দিওয়ালি যেহেতু চতুর্মাসের সময় পড়ে তাই বিষ্ণু দেবতার ঘুম যাতে কোনওভাবে ভঙ্গ না হয় তাই ওই সময় তাঁর আবাহন-পুজো করা হয় না। কার্তিক পূর্ণিমার দিন যখন ভগবান বিষ্ণু ঘুম থেকে জাগেন ওইদিন দেব দীপাবলী পালন করা হয়। এই সময় মন্দিরগুলি ফুল দিয়ে সাজানো হয় এবং ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করা হয়।

কেন মা লক্ষ্মী পূজিত হন
দিওয়ালির দিন অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়। পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর অর্ধেক অংশ অলক্ষ্মী। লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং এবং অলক্ষ্মী তাঁর পিঠের অন্ধকার দিক থেকে আবির্ভূতা। অলক্ষ্মী, ঈর্ষা, দুর্ভাগ্য ও অশুভতার প্রতীক। মনে করা হয় লক্ষ্মীপুজোর সময়, লক্ষ্মীর সঙ্গে গৃহে আগমন হয় অলক্ষ্মীরও। তাই কালী পুজোর দিন লক্ষ্মী-অলক্ষ্মী উভয়ের পুজো করে, অলক্ষ্মীকে বিদায় করা হয়।

দক্ষিণাকালীর পুজো
কোজাগরী লক্ষ্মী পুজোর মতোই এদিন গৃহস্থ বাড়িতে আলপনা দেওয়া হয়। কালীঘাট মন্দিরেও শ্যামা পুজোর দিন অলক্ষ্মী পুজো করা হয়। এদিন সন্ধ্যাবেলা দক্ষিণাকালী পূজিতা হন, মহালক্ষ্মী রূপে। পুজোর পর অলক্ষ্মী বিদায় করে মন্দির ধুয়ে ফেলা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications