Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশের ধনীতম মন্দির তিরুপতি বালাজিতে কেন ভক্তরা চুল দান করেন জানেন কি

দেশের ধনীতম মন্দির তিরুপতি বালাজিতে কেন ভক্তরা চুল দান করেন জানেন কি

দেশে সবচেয়ে ধনী মন্দির হল তিরুপতি বালাজি। এই তিরুপতি মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় অজানা কাহিনী। এই মন্দিরে দর্শন করার জন্য দেশ–বিদেশ থেকে বিপুল পরিমাণ ভক্তরা আসেযদিও করোনা ভাইরাসের কারণে এখন এই মন্দিরে অনেক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে, কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় 'ভেঙ্কটেশ্বর’ রূপে অবতীর্ণ হয়েছেন। এই মন্দিরকে নিয়ে সবচেয়ে বিশেষ বিষয়টি হল এখানে ভক্তরা নিজেদের চুল দান করেন। এটা বিশ্বের অন্য কোনও মন্দিরে হয় না। কথিত আছে যে তিরুপতি বালাজিতে ভক্ত যতটা চুল দান করেন ভগবান তার ১০ গুণ ধনসম্পত্তি তাঁকে ফিরিয়ে দেন। এখানে যাঁরা চুল দান করেন তাঁদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে।

মহিলারাও চুল দান করেন

মহিলারাও চুল দান করেন

ভগবান ভেঙ্কটেশ্বরের এই মন্দিরে কেবলমাত্র পুরুষরাই নয় বরং মহিলারাও নিজেদের চুল দান করে থাকেন। মহিলারা ধনপ্রাপ্তি ছাড়াও অনেক মনস্কামনা করেন এবং মনোবাঞ্ছা পূরণ হওয়ার পর তাঁরা নিজেদের লম্বা চুল দান করেন। এমনও বলা হয়, যে ব্যক্তি তিরুপতি মন্দিরে নিজের চুল দান করেন, তিনি চুলের রূপে নিজের পাপ ও খারাপ সমস্ত কিছুকে এখানে ছেড়ে চলে যান। এতে ভগবান সেই ভক্তের ওপর নিজের কৃপাদৃষ্টি সর্বদা রাখেন। সাধারণ এই তিরিপতি বালাজি মন্দিরে দৈনিক ২০ হাজার মানুষ নিজের চুল দান করেন। এরজন্য এখানে ৫০০-এর বেশি নাপিত রোজ পরিষেবা দেন।

চুল দানের ইতিহাস

চুল দানের ইতিহাস

তিরুপতিতে চুল দান করার মাধ্যমে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং ইচ্ছা পূরণের পিছনে একটি পৌরাণিক কারণ লুকিয়ে আছে। পৌরাণিক কথা অনুসারে, প্রাচীনকালে ভগবান বালাজির মূর্তির ওপর পিঁপড়ের পাহাড় তৈরি হয়েছিল। প্রতিদিন একটি গরু ওই পাহাড়ে আসত এবং দুধ দিয়ে চলে যেত। এতে গরুর মালিক ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে গরুটিকে মেরে ফেলেন। এই আক্রমণে বালাজির মাথায়ও আঘাত লাগে, সেই সঙ্গে মাথার চুলও পড়ে যায়। তারপর তার মা নীলা দেবী তাঁর চুল কেটে বালাজীর মাথায় রাখলেন। এতে করে ঈশ্বরের ক্ষত সঙ্গে সঙ্গে সেরে যায়। এতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ বলেন যে, '‌চুল শরীরকে সৌন্দর্য প্রদান করে এবং আপনি আমার জন্য কত সহজে তা ত্যাগ করে দিলেন। এইজন্য আজ থেকে যাঁরাই আমার জন্য চুল ত্যাগ করবেন, তাঁর সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে।'‌ তখন থেকে ভক্তরা বালাজির মন্দিরে এসে নিজের চুল দান করেন। আজও, তিরুপতি বালাজি মন্দিরের কাছে একটি পাহাড়কে নীলাদারি পাহাড় বলা হয় এবং এর কাছে মা নীলা দেবীর একটি মন্দিরও রয়েছে।

চুল দানের আরও এক প্রচলিত কাহিনী

চুল দানের আরও এক প্রচলিত কাহিনী

আরও এক পুরান কথা অনুযায়ী, কথিত আছে, ভেঙ্কটেশ্বরকে নিজের বিবাহের ব্যবস্থা নিজেকেই করতে হয়েছিল। শেষাদ্রি পর্বতে দিব্য পরিবেশ সৃষ্টি করার জন্য ভেঙ্কটেশ্বর কুবের ও দেবশিল্পী বিশ্বকর্মার কাছ থেকে ১১,৪০০,০০০ স্বর্ণমুদ্রা ঋণ গ্রহণ করেছিলেন। এই কথা স্মরণ করে ভক্তেরা তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের 'হুন্ডি'তে (দানপাত্র) অর্থ দান করেন। হিন্দু বিশ্বাস অনুসারে, ভক্তদের দানের অর্থ দিয়ে ভেঙ্কটেশ্বর কুবেরের ঋণ পরিশোধ করছেন। এই কারনে আজও কোটি কোটি ভক্ত দান করে চলেছেন ভগবানের ঋণ শোধ করার জন্য ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+