সংসারে সুখ-শান্তি চাইলে সকালে উঠে মেনে চলুন জ্যোতিষের এই নিয়মগুলি

সংসারে সুখ-শান্তি চাইলে সকালে উঠে মেনে চলুন জ্যোতিষের এই নিয়মগুলি

আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এমন কিছু কাজ রয়েছে, যা নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে সাফল্য আসবে। শাস্ত্রমতে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করলে জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। বজায় থাকবে মানসিক স্থিতি। পাশাপাশি আপনি শুভ শক্তির দ্বারা পরিচালিত হবেন, প্রতিটি কাজে থাকবে পজিটিভ এনার্জি। ইশ্বরের কৃপা বজায় থাকবে আপনার উপর। দেখে নিন সকালে উঠে কোন কোন কাজের দিকে প্রথমেই মনোনিবেশ করবেন।

ঘুম থেকে উঠে ভালো ছবি দেখুন

ঘুম থেকে উঠে ভালো ছবি দেখুন

সকলে ঘুম থেকে উঠে চোখ খোলার আগে সাবধান। আপনি যদি দিনটিকে ভালো এবং শান্তিপুর্ণ ভাবে কাটাত চান তাহলে প্রথমেই আপনাকে করতে হবে এই কাজটি। আপনার শোয়ার ঘরে ভালো কোনো ছবি রাখুন। সকালে চোখ খোলার সময় সেই ছবির দিকেই প্রথমে তাকান। শাস্ত্রমতে, আমাদের সকাল যদি ভালো দর্শনের মধ্য দিয়ে শুরু হয় তাহলে দিনটি ভালো যায়।

নিজের হাতদুটি দর্শন করুন

নিজের হাতদুটি দর্শন করুন

সকালে উঠে নিজের হাত দুটি চোখের সামনে রাখুন। তার পাশাপাশি গুরু মন্ত্র জপ করুন। শাস্ত্রমতে, নিজের হাত দর্শনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ধর্মগ্রন্থ অনুসারে মানা হয়, আমাদের হাতে দিব্যশক্তি বিরাজ করে।

ঘুম থেকে উঠে স্নান করুন

ঘুম থেকে উঠে স্নান করুন

প্রতিদিন সকালে উঠে স্নান করলে শরীর মন দুটোই চাঙ্গা থাকে। মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সারাদিন শুভ শক্তিতে মন-শরীর ভরে থাকে।

সকালে প্রার্থনা করুন

সকালে প্রার্থনা করুন

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইশ্বরের কাছে প্রার্থনা করুন। ইশ্বরের কৃপা দৃষ্টি আপনার উপর থাকবে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় প্রার্থনা করলে মানসিক স্থিতি লাভ করবেন। আপনার জীবন সফলতায় ভরে যাবে।

সকাল-সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালান

সকাল-সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালান

সকাল-সন্ধ্যায় নিয়ম করে ঘরে প্রদীপ জ্বালান। দুবেলা না হলেও একবার অন্তত ঘরে প্রদীপ জ্বালান। পজিটিভ এনার্জি সারা ঘরে ছড়িয়ে পড়বে।

প্রাথমিক জরুরি কাজে মনযোগ দিন

প্রাথমিক জরুরি কাজে মনযোগ দিন

সকালে উঠে ভাবুন সেই দিনের জন্য কোন কাজগুলি গুরুত্বপূর্ণ। প্রথমেই সেই গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজগুলি করলে, পরবর্তী পর্যায়ে অন্যান্য কাজের দিকে আপনি সহজেই নজর দিতে পারবেন।

কমপক্ষে পাঁচ মিনিট ধ্যান করুন

কমপক্ষে পাঁচ মিনিট ধ্যান করুন

রাতে তাড়াতাড়ি ঘুমান সকালে তাড়াতাড়ি উঠুন। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা মানে অজান্তেই স্বাস্থ্যের ক্ষতি করা। সকলে ঘুম থেকে উঠে ৫ থেকে ১০ মিনিট ধ্যান বা মেডিটেশন করুন। মন মেজাজ সতেজ থাকবে। দৈনিক কাজে এনার্জি পাবেন।

সকাল সন্ধ্যায় শাঁখ বাজান

সকাল সন্ধ্যায় শাঁখ বাজান

বাড়িতে সকাল সন্ধ্যায় শাঁখ বাজানো শুভ কাজ। সকালে পুজো সম্পন্ন হওয়ার পর শাঁখ বাজান এবং সন্ধ্যার সময় পুনরায় শাঁখ বাজান, ইশ্বরের কৃপা লাভ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+