Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dhanteras 2023: কবে পালিত হবে ধনতেরাস, জানুন উৎসবের গুরুত্ব সম্পর্কে

হিন্দুধর্মে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটির জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। মনে করা হয় এই বিশেষ দিনে সোনা, রুপো, বাসন বা নতুন কোনও জিনিস কেনা অত্যন্ত শুভ।

প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস উতসব। এদিন সোনার পাশাপাশি নতুন বাসন, অলঙ্কার কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসকে ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। চলতি বছর ১০ নভেম্বর পালিত হবে ধনতেরাস উৎসব।

Dhanteras 2023

এদিন দেবী লক্ষ্মী, ভগবান গণেশ, কুবের এবং ভগবান ধন্বন্তরীর পূজা করার রীতি রয়েছে। সমর্থ্য অনুযায়ী সোনা, রুপো কেউ কেনেন আবার এই দিনটিকে ভগবান ধন্বন্তরীর জন্মবার্ষিকী হিসাবেও পালন করা হয়। কেন পালিত হয় ধনতেরাস উৎসব জানেন। কথিত আছে, দেবতা ও অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করেন, তখন ভগবান ধন্বন্তরী অমৃত পাত্র হাতে নিয়ে আবির্ভূত হন। সেই থেকে ধনতেরাস উৎসব পালিত হয়।

ধন সম্পদের দেবী লক্ষ্মীরও পুজো করা হয় ধনতেরাসের দিন। এই দিন দেবীর কাছে স্বাস্থ্য, সম্পত্তি, সমৃদ্ধি মঙ্গল কামনা করা হয় সকলের জন্য। দেবী লক্ষ্মীর পূজা করলে এদিন আপনার জীবনের সফলতা লেগেই থাকবে। সেদিন আপনি যদি সোনা, রুপো বা নতুন বাসন কেনেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এদিন শুধু বাসনই নয়, অন্য কোনও ধাতু কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে এদিন রুপোর কোনও জিনিস কেনা উচিত। কারণ রূপো কেনা অত্যন্ত শুভ। রুপো কিনতে না পারলে পিতল, কাঁসা, সোনাও কিনতে পারেন।

ধনতেরাসের দিন সন্ধ্যেবেলা বাড়ির প্রবেশদ্বার বা উঠোনে প্রদীপ জ্বালানো উচিত, কারণ এই দিনে, যমের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে, এটি করলে মৃত্যুর দেবতা যমরাজের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয়, যে এই দিনে দক্ষিণ দিকে একটি বড় প্রদীপ জ্বালিয়ে রাখলে অকালমৃত্যুর সম্ভাবনা দূর হয়। তাই সকলেই এই বিশেষ দিনে বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে রাখেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+