রাতে নখ ও চুল কাটা অশুভ মনে করা হয়! এর পিছনে থাকা কারণ জেনে নিন চট করে
হিন্দু ধর্মে অনেক বিশ্বাস রয়েছে। যারা ধর্ম মেনে চলে তারা এই কথাগুলির বিশেষ খেয়াল রাখেন। সেই বিশ্বাসগুলির মধ্যে একটি হল রাতের সময় নখ ও চুল কাটতে নেই। হয়ত দেখুন আপনিও রাতে চুল বা নখ কাটেন না। বাড়ির গুরুজনরা এই কাজগুলি করতে নিষেধ করেন। কিন্তু কখনও আপনি এটা ভেবেছেন যে এটা কেন? কেন রাতে চুল ও নখ কাটার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জেনে রাখুন এর পেছনে যেমন ধার্মিক কারণ লুকিয়ে আছে তেমনি বৈজ্ঞানিক কারণও রয়েছে।

প্রাচীন নিয়ম চালু রয়েছে বেশ কয়েকটি দেশে
বেশিরভাগ ভারতীয় পরিবারে এবং বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি প্রাচীন দেশে এই সংস্কার চালু রয়েছে। এই ধরনের পুরোনো কিছু অভ্যাস আমাদের অনেকের কাছে উদ্ভট বা অযৌক্তিক মনে হতে পারে। অনেক মানুষই এগুলিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দেন। আবার অনেকে এধরণের প্রাচীন বিশ্বাসকে অনুসরণ করেন এবং কঠোরভাবে সেই নিয়ম মেনে চলেন। কিন্তু তার কারণ কী?

ধার্মিক কারণ কী
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে রাতের সময় চুল ও নখ কাটতে নেই। মানা হয় যে রাতে চুল-নখ কাটলে মা লক্ষ্মী রেগে যান। এই কারণে যারা ধর্ম মেনে চলে ও বাড়ির বড়রা সর্বদা রাতের সময় চুল ও নখ কাটতে বারণ করে।

জানুন বৈজ্ঞানিক কারণ
রাতে চুল ও নখ না কাটার পেছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। আসলে, রাতে আমরা খাওয়া-দাওয়া, হাঁটা এবং ঘুমের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ করি। এমন অবস্থায় কাটা চুলগুলো এখানে-সেখানে ঝরে পড়তে পারে। এ কারণে অনেক সময় খাবারে চুল পড়ে। সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এর পাশাপাশি নখ কাটার কারণে ময়লা ও ব্যাকটেরিয়াও ছড়ায়। এই কারণে রাতে নখ ও চুল কাটা হয় না।

চুল–নখ না কাটার সামন্য কারণ
আসলে এই ধরনের নিয়মগুলো অনেক আগেই তৈরি হয়েছে। তখন ঘরে ঘরে আলোর ব্যবস্থা ছিল না। মানুষ গাছের পাতা, বা কাঠ জ্বালিয়ে কোনও না কোনও ভাবে আলোর ব্যবস্থা করত। এই কারণে সূর্যাস্তের আগে বেশিরভাগ কাজ সেরে ফেলার নিয়ম ছিল। রাতের বেলা কাঁচি দিয়ে নখ কাটলে আঘাতের সম্ভাবনা ছিল, চুল উড়ে এদিক-ওদিক হবে আর আঁধারে ভালো দেখাও যায় না। তাই আমাদের পূর্বপুরুষরা এই কাজ রাতে করতে নিষেধ করেছিলেন। মানুষের এই নিয়মটি সঠিকভাবে অনুসরণ করা উচিত, তাই এটিকে দুর্ভাগ্যের কারণ হিসাবে ধর্মের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এই নিয়ম অনুসরণ করা হচ্ছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications