সমৃদ্ধি ও অর্থভাগ্য তুঙ্গে রাখতে একটি লবঙ্গই যথেষ্ট! জ্যোতিষমতে কয়েকটি টিপস একনজরে
সমৃদ্ধি ও অর্থভাগ্য তুঙ্গে রাখতে একটি লবঙ্গই যথেষ্ট! জ্যোতিষমতে কয়েকটি টিপস একনজরে
একটি লবঙ্গ দিয়েই বহু সমস্যা ও জটিলতা কেটে যায়। এমনই দাবি জ্যোতিষবিদদের । তাঁদের মতে বহু দিন আটকে থাকা আর্থিক সমস্যা , জটিলতা কেটে যেতে পারে একমাত্র লবঙ্গ ব্যবহার করে। এই জায়গা থেকে, জ্যোতিষ শাস্ত্র বলছে ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি টোটকা মানলেই বহু জটিলতার সমাধান হতে পারে। জ্যোতিষ মতে লবঙ্গের গুণকে স্বীকার করা হয়। শুধু যে স্বাস্থ্য সম্মন্ধীয় সমস্যা কেটে যায় এই ঘটনায় তা নয়। জ্যোতিষ মতে, বহু সমস্যার সমাধানে রয়েছে লবঙ্গ । একনজরে দেখে নেওয়া যাক লবঙ্গের নানান গুণকে।

প্রদীপে লবঙ্গ
সন্ধ্যে প্রদীপ দেওয়ার সময় প্রদীপে ফেল দিন একটি লবঙ্গ। এই লবঙ্গের গুণেই মিলতে পারে বহুদিন আটকে থাকা টাকা। ব্যবসায়িক কারণে যদি বহুদিন ধরে কোনও টাকা আটকে থাকে, তাহলে অমাবস্যা বা পূর্ণিমার রাতে ১১ টি বা ২১ টি কর্পূরের সঙ্গে একটি লবঙ্গও জ্বালিয়ে দিন প্রদীপে। তাতে মিলতে পারে কাঙ্খিত ফলাফল। বলছে জ্যোতিষশাস্ত্র।

সাফল্য পেতে হলে
কোনও পরীক্ষা বা কোনও ইন্টারভিউতে সাফল্য পেতে হলে মুখে একটি লবঙ্গ নিয়ে যাওয়ার কথা বলছেন। এতে সাফল্য আসে। বিভিন্ন শাস্ত্র ও বেদে এভাবে লবঙ্গকে মুখে দিয়ে শুভ কাজ করার কথা বলা হয়েছে। বহু দিন ধরে বহু পরিশ্রম করেও যদি কাঙ্খিত ফল না পান তাহলে লবঙ্গ মুখে রেখে তা করলে আসে কাঙ্খিত ফলাফল। এতে কাজের জায়গায় বহু সাফল্য আসে। অন্যদিকে যা চাওয়া হয়, তাই প্রাপ্তি ঘটে বলে মনে করা হয়।

পাওয়া যায় পরিশ্রমের ফল
বহুদিন ধরে চেষ্টা করেও কোনও একটি বিষয় পাওয়া যাচ্ছে না? এমন সমস্যার সমাধান করতে হলে লবঙ্গই জরুরি! এমন মত বহু জ্যোতিষবিদের। একটি প্রদীপে জুঁইফুলের তেল নিয়ে, হনুমানজির মন্দিরে তা প্রদান করুন। এতে দিন দুটি লবঙ্গ। এই প্রদীপের হাত ধরেই ঘরে শান্তি ফিরবে বলে দাবি করছেন বিভিন্ন শাস্ত্র বিশেষজ্ঞরা । তাঁদের মতে, ২১ দিন ধরে টানা এটি করলে, বহু পরিশ্রমের ফলস্বরূপ যে জিনিস আকাঙ্খা করছেন, তা মিলে যেতে পারে।

লক্ষ্মীকে দিন এই প্রদীপ
লক্ষ্মী পুজোর সময় তাতে লাল কাপড়ে ৫ টি লবঙ্গ দিতে হবে। এমনই মত শাস্ত্রজ্ঞদের। এই কাজ করলেই সংসারে শান্তি , সমৃদ্ধি, সাফল্য আসবে বলে তাঁরা দাবি করছেন। এছাড়াও লক্ষ্মীপুজোর দিন যে প্রদীপ দেওয়া হবে,তাতে দুটি লবঙঅগ ফেলে দিলে তার গন্ধে ঘরে মেলে কাঙ্খিত সুফল। এতে ঘরে ধনধান্য ভরে থাকে বলে জানা যায়।












Click it and Unblock the Notifications