৩১ জানুয়ারির চন্দ্রগ্রহণ কি আপনার জন্য 'ভালো সময়' নিয়ে আসছে! জানুন এইরাশিগুলির ফলাফল

৩১ জানুয়ারির চন্দ্রগ্রহণ ঘিরে বিশ্বের নানা প্রান্তে কৌতূহল রয়েছে । এদিনের পূর্ণচন্দ্রগ্রহণের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশিতেও।

৩১ জানুয়ারির চন্দ্রগ্রহণ ঘিরে বিশ্বের নানা প্রান্তে কৌতূহল রয়েছে । এদিনের পূর্ণচন্দ্রগ্রহণের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশিতেও। 'ব্লু মুন' আর 'ব্লাড মুন' দুটিই একদিনে সংগঠিত হতে চলেছে। ফলে জ্যোতিষবিদরা বলছেন, এইদিনটি প্রতিটি মানুষের ভাগ্যকে চরমবাবে প্রভাবিত করতে চলেছে। পশ্চিমী জ্যোতিষবিদদের মতে মূলত ৬ টি রাশিতে এই পূর্ণ চন্দ্রগ্রহণের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। পশ্চিমী জ্যোতিষশাস্ত্রবিদদেরমতে পূর্ণ চন্দ্রগ্রণ একটি চন্দ্রচক্রকে সম্পন্ন করে। এরপ্রভাবে সমস্ত ক্ষেত্রেই ইতিবাচক দিক লক্ষ্য করা যায়। দেখা যাক কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণ দ্বারা চরমভাবে প্রভাবিত হতে চলেছে।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি কিন্তু কঠিন হতে চলেছে। একইসঙ্গে ব্লু ও ব্লাড মুন ৩১ জানুয়ারিতে সংগঠিত হতে চলায় এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকারা একটু একলা মনে করতে পারেন নিজেকে। হঠাৎ কোনও কারণে ভিড়ের মধ্যেও একলা লাগতে পারে নিজেকে। জীবনে ভারসাম্যের অভাব বোধ করতে পারেন আপনি। কাজ করতে আলস্য লাগবে।

মিথুন

মিথুন

মিথুন রাশির ক্ষেত্রে এই পূর্ণ চন্দ্রগ্রহণ কিছুটা কঠিন সময় নিয়ে আসবে। তবে বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার সময়ে সাবধান হন। এই সময়ে আপনার চারপাশে একটু ঝামেলা ঝাঁটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়ে জীবনে বড়সড় পরিবর্তন আসতে পারে। এই সময়ে চিনে নিন নিজেকে। নিজের সঙ্গে সময় কাটান, শুধরে নিন নিজের যাবতীয় ভুলয কারোর কাছে ক্ষমা চাওয়ার থাকলে , তাঁকে সরাসরি গিয়ে বলুন। অনেক জটিল সমস্যা তাতেই কেটে যাবে। ভালো সময় আসতে বাধ্য। আপনার উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে। নেতিবাচক দিকগুলিকে ইতিবাচক করে তুলুন।

কন্যা

কন্যা

এই রাশির জাতক জাতিকাদেরও এই সময়টাও খুব একটা ভালো যাবে না। এই সময় কোনও চিন্তাভাবনা আপনাকে চিন্তার মধ্যে রাখতে পারে। যন্ত্রণা বা দুঃখ ভোগ করতে হতে পারে । তবে এরই মধ্যে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারবেন।

বৃশ্চিক

বৃশ্চিক

এই সময়ে আপনার কর্মজীবনে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই সময়ে আপনার জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হবে। অর্থনৈতিক ও কর্মক্ষেত্রের দিক দিয়ে আপনি অনেক সাফল্যের মুখ দেখবেন। আপনার কোনও গভীর অনুভূতির জায়গায় আঘাত লাগার সম্ভাবনা আছে। সাবধানে মিশুন আশপাশের লোকজনের সঙ্গে।

কুম্ভ

কুম্ভ

প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তবে যে ছেড়ে যেতে চায় বা আপনি যাঁকে ছাড়তে চান, তাঁকে ছেড়ে দেওয়াই ভালো। আপনার জন্য খুবই ভালো সময় অপেক্ষা করছে আগামী দিনে। বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+