বাথরুমে থাকা খালি বালতি আপনাকে দরিদ্র করে দেবে, জানুন এর থেকে বাঁচার উপায়

দৈনিক জীবনের সঙ্গে এমন অনেক জিনিস রয়েছে যার সঙ্গে বাস্তুর নিয়ম যুক্ত রয়েছে। এই বিষয়গুলি যদি না জানি বা এড়িয়ে চলি তবে আমরা বাস্তুদোষের শিকার হয়ে পড়ি। আর অনিচ্ছা সত্ত্বেও পরিবারের সদস্যরা এর নেতিবাচক পরিণামের শিকার হয়ে যান। যার মধ্যে একটি হল বাথরুমের বাস্তু নিয়ম। দৈনিক জীবনে আমরা বাথরুমের সঙ্গে যুক্ত কিছু নিয়ম একদম মেনে চলি না, যা বাস্তু দোষের কারণ হয়ে যায়। আসুন জেনে নিই বাথরুমের সঙ্গে যুক্ত এই বাস্তু নিয়মের বিষয়ে।

প্রত্যেক জিনিস রাখুন নিজস্ব জায়গায়

প্রত্যেক জিনিস রাখুন নিজস্ব জায়গায়

বাস্তুশাস্ত্রে ইতিবাচক প্রভাবের জন্য, সবকিছু সঠিক দিকে এবং সঠিক জায়গায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে বাথরুমও রয়েছে। বাস্তু মতে, বাথরুমের সবকিছু ঠিকঠাক জায়গায় রাখতে হবে। এর মধ্যে বাথরুমে রাখা বালতিও রয়েছে। বাথরুমে রাখা একটি খালি বালতি আপনার জীবনে আর্থিক সমস্যা ডেকে আনতে সময় লাগাবে না।

খালি বালতি দরিদ্রতা ডেকে আনে

খালি বালতি দরিদ্রতা ডেকে আনে

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, স্নানের পর বাথরুমে ভুলেও বালতি খালি রাখবেন না। বাস্তুশাস্ত্রে এটি করা অশুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, যদি আপনি বাথরুমে একটি খালি বালতি রাখেন তবে এটি আপনাকে আর্থিক সমস্যায় ফেলতে পারে। ঘরে অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ব্যক্তি ধীরে ধীরে দরিদ্র হতে থাকে। তাই স্নান করার পর বালতিতে একটু জল থাকতে দিন। এতে করে টাকা আসতে থাকবে।

এই রঙের বালতি ব্যবহার করুন

এই রঙের বালতি ব্যবহার করুন

বাস্তু বিশেষজ্ঞদের মতে বাথরুমে সর্বদা নীল রঙের বালতি ব্যবহার করা উচিত। বিশ্বাস করা হয় যে নীল রঙ শনি ও রাহুর অশুভ প্রভাবকে কম করে। শনি ও রাহুর কবলে থাকা মানুষদের নীল রঙের বালতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে রাহু-শনির দোষ কম হতে থাকে। এছাড়াও বাথরুমে নীল রঙের টাইলস বসানো উচিত, এতে বাড়িতে শুভ খবর আসে।

বাথরুমের রঙ

বাথরুমের রঙ

বাথরুমের দেওয়ালের রঙ গাঢ় নীল, হলুদ, বেগুনী বা লাল হওয়া উচিত নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী সাদা, ক্রিম বা আকাশী নীল রঙের হওয়া উচিত বাথরুমের দেওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+