বাস্তু মতে বাড়িতে ঝাঁটা ব্যবহার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন, আপনার ওপর ধনের বর্ষণ করবেন

বাস্তু মতে বাড়িতে ঝাঁটা ব্যবহার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন, আপনার ওপর ধনের বর্ষণ করবেন

প্রত্যেক গৃহস্থ বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু থাকা খুবই স্বাভাবিক বিষয়। তবে বাস্তু শাস্ত্রে ঝাঁটা নিয়ে কিছু নিয়ম তৈরি করা হয়েছে এবং তা সঠিকভাবে পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়ু সংক্রান্ত এই নিয়মগুলির পালন যদি না করা হয় তবে ধনের দেবী মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। এতে বাড়িতে দারিদ্রতা চলে আসে। অর্থের অপচয়, অতিরিক্ত খরচ হয়। এমনকী ঝাড়ু সংক্রান্ত ভুল করার জেরে ধনী ব্যক্তিও ধীরে–ধীরে দরিদ্রে পরিণত হয়। আসুন জেনে নেওয়া যাক যে ঝাড়ু নিয়ে কী কী গুরুত্বপূর্ণ নিয়ম তৈরি করা হয়েছে, যেটা পালন করা অবশ্যই জরুরি।

ভাঙা ঝাঁটা রাখবেন না

ভাঙা ঝাঁটা রাখবেন না

ভাঙা ঝাড়ু কখনই ব্যবহার করবেন না। এমনটা করলে আপনি দারিদ্র্যের শিকার হবেন। সর্বদা এমন ঝাঁটা ব্যবহার করুন যা ভাল অবস্থায় থাকে।

নতুন ঝাঁটা কেনার সময় মনে রাখবেন

নতুন ঝাঁটা কেনার সময় মনে রাখবেন

যখনই কোনও নতুন ঝাঁটা কিনবেন তো মনে রাখবেন তার জন্য সবসময় মাসের কৃষ্ণ পক্ষের সময়টাই শুভ। কৃষ্ণ পক্ষে কেনা ঝাঁটা শুভ ল দেবে এবং শুক্ল পক্ষে কেনা ঝাঁটা অশুভ ফল দেয়।

শনিবার ঝাঁটা কিনুন

শনিবার ঝাঁটা কিনুন

সবচেয়ে ভালো কৃষ্ণ পক্ষের শনিবার ঝাঁটা কিনুন। এটা নতুন ঝাঁটা বাড়িতে নিয়ে আসার জন্য সবচেয়ে শুভ সময়। এরকম করলে বাড়িতে সুখ-সমৃদ্ধি বাড়ে।

কোনদিকে রাখবেন ঝাঁটা

কোনদিকে রাখবেন ঝাঁটা

ঘরের ঝাড়ু সবসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে রাখুন। এটি কখনই উত্তর-পূর্বে অর্থাৎ উত্তর-পূর্ব দিকে রাখবেন না। এতে করে ঘরে অর্থের আগমন বন্ধ হয়ে যায়।

ঝাঁটা লুকিয়ে রাখুন

ঝাঁটা লুকিয়ে রাখুন

বাড়িতে ঝাঁটা সবসময় লুকিয়ে রাখুন। চেষ্টা করুন যে বাইরের লোক যেন ঝাঁটা দেখতে না পায়।

এখানে ঝাঁটা রাখবেন না

এখানে ঝাঁটা রাখবেন না

রান্নাঘরে বা লকারের পাশে ঝাঁটা রাখবেন না। এরকম করলে তা অর্থ অপচয়ের কারণ হয়। এর পাশাপাশি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রভাব দেখা যায়।

সূর্যাস্তের পর ঝাঁটায় হাত নয়

সূর্যাস্তের পর ঝাঁটায় হাত নয়

সূর্যাস্তের পর কখনই ঘরে ঝাঁটা দেবেন না। এতে করে সম্পদের দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। সর্বদা সূর্যোদয় থেকে সূর্যাস্তের ঠিক আগে পর্যন্ত বাড়িতে ঝাড়ু দিন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+