বাস্তু অনুযায়ী কোনদিক করে শুলে সুখ–সমৃদ্ধি আসবে জানেন কী
বাস্তু অনুযায়ী শোওয়া
দিনভর কাজ করার পর মানুষ রাতে আরাম করে ঘুমোনো খুব প্রয়োজন। তবে ভালো ঘুমের পাশাপাশি এটাও জরুরি যে এর সঙ্গে যুক্ত কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। হিন্দু ধর্মশাস্ত্রে আর বিশেষ করে বাস্তুশাস্ত্রে শোওয়া সম্পর্কিত কিছু নিয়ম বলা হয়েছে। জেনে নিন কোন দিকে শোবেন, শোওয়ার নিয়ম, জায়গা সবকিছু।

শোওয়ার জন্য শুভ পূর্ব দিক
বাস্তু অনুযায়ী পূর্ব দিক করে শোওয়া শুভ বলে মনে করা হয়। এতে পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচকতা এবং একাগ্রতা বৃদ্ধি করে। পশ্চিম দিকে করে শোওয়াও ভালো, এতে যশ-কীর্তি বাড়ে।

উত্তরদিকে শোওয়া ঠিক নয়
এমনিতে অবশ্য বাস্তুতে উত্তর দিককে খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু এদিকে মাথা দিয়ে শুলে অনেক ধরনের অশুখ হতে পারে।

দক্ষিণদিকে মাথা রেখে শোওয়া
দক্ষিণদিকে মাথা দিয়ে ঘুমোলে মনে নেতিবাচক চিন্তা আসে না। এই দিশা করে শুলে মানসিক কোনও চাপ হয় না। এছাড়াও দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমোলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

ভাঙা খাটে ঘুমোনো অনুচিত
শাস্ত্রে বলা হয়েছে কখনও কোনও ভাঙা খাট-বিছানায় বা নোংরা বিছানায় ঘুমোনো উচিত নয়।

হাত–মুখ ধুয়ে ঘুমোনো উচিত
এঁটো মুখে কখনও ঘুমোনো উচিত নয়। সবসময় শোওয়ার আগে হাত-পা ধুয়ে শোওয়া উচিত।

অন্ধকার ঘরে ঘুমোনো ঠিক নয়
কখনও নির্জন ঘর, শ্মশান, মন্দিরের গর্ভগৃহ আর অন্ধকার ঘরে ঘুমোনো উচিত নয়।












Click it and Unblock the Notifications