নিপুন দক্ষতার সঙ্গে মিথ্যা কথা বলতে পারেন এই রাশির ব্যক্তিরা
নিপুন দক্ষতার সঙ্গে মিথ্যা কথা বলতে পারেন এই রাশির ব্যক্তিরা
প্রায় সব ব্যক্তিই কোনোও না কোনোও কারণেই মাঝে মধ্যে ছোট, বড় মিথ্যে কথা বলে থাকেন। তবে এর পেছনে যে কাউকে আঘাত করা বা কারোর ক্ষতি করার মতলব থাকে তা কিন্তু নয়। নিজের দরকারই হয়তো মিথ্যে বলতে হয়। তবে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা মিথ্যে বলতে চাইলে আর কিছু তাদের চাই না। এমন অনেক মানুষ রয়েছেন যাদের মিথ্যে বলার অভ্যাসই রয়েছে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা আছেন।

সিংহ রাশি
এই রাশির জাতক জাতিকারা অন্যদের থেকে একটু আলাদা ধরনের হয়। তারা সবসময়ই নিজের পছন্দমত কাজ করতে পছন্দ করেন। তারা কোনোও না কোনোও কারণে তারা প্রায় সময়ই মিথ্যে কথা বলে থাকেন। মিথ্যে বলতে একটুও দ্বিধাবোধ করেন না। এরা মিথ্যে বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান। তবে এরা মিথ্যে বলে মাঝে মধ্যে সকলের কাছে ধরাও পড়ে যান।

বৃশ্চিক রাশি
এই রাশির মানুষেরা মিথ্যে বলতে খুব পারদর্শী। এরা এমনভাবে মিথ্যে কথা বলেন, যা অন্য লোক বুঝতেই পারেন না। মিথ্যা কথা বলবার জন্য এরা নানা রকম গল্পও তৈরি করেন। আর সকলের সামনে তারা কথাটি এমন ভাবে পরিবেশন করেন যা সকলেই খুব সহজে বিশ্বাস করেন। তবে এই রাশির ব্যক্তিদের মন খুব ভালো হয়। এরা কখনো কারোর ক্ষতি করেন না। সকলের পাশে সাহায্য করবার জন্য এরা এগিয়ে যান।

তুলা রাশি
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, তুলা রাশির ব্যক্তিরা খুব উদার প্রকৃতির হন। এই রাশির জাতক জাতিকারা কাউকে কষ্ট পেতে দেখলে এরা নিজেরাও কষ্ট পান। তবে এদের একটি খারাপ অভ্যাস হয়েছে। সেটা হচ্ছে তারা মিথ্যে কথা বলতে খুব পছন্দ করেন। তবে কাউকে আঘাত দিয়ে তারা মিথ্যে কথা বলেন না। তারা মন খারাপ হলে অনেক সময় লোকেদের মিথ্যা কথা বলেন। তারা ভাবেন তাদের মন খারাপের কথা যেন কেউ জানতে না পারে। এই রাশির ব্যক্তিরা কারোর ক্ষতি করেন না। জীবনে এরা সকলের ভালো করবার জন্যই এগিয়ে যান।

মিথুন রাশি
এই রাশির মিথ্যে বলার অভ্যাস রয়েছে। তারা কথায় কথায় মিথ্যে কথা বলতে পছন্দ করেন। এরা খুব প্যাঁচালো প্রকৃতির মানুষ হন। তবে এরা নিপুন দক্ষতার সঙ্গে সকল কাজ সামলান। পারিবারিক থেকে দাম্পত্য জীবনের সকল সদস্যদের মিথ্যা কথা বলে থাকেন এরা। নিজের ভালোর জন্য এবং পরিবারকে বাঁচাবার জন্য অনেক ক্ষেত্রেই তারা মিথ্যে বলেন। তবে ধরাও পড়ে যান অনেক সময়। সেই সময় তাঁরা তারা খুব অপ্রস্তুতেও পরে যান।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications