Shatruhanta Yoga 2023: কতদিন চলবে শত্রুহন্তা যোগ, নতুন সম্পত্তির মালিক হবেন কারা
Shatruhanta Yoga 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারো রাশি এবং নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। গ্রহরা স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ প্রভাব ফেলে। মঙ্গল গ্রহ কন্যা রাশিতে বিরাজ করছে।
এসময় তৈরি হয়েছে 'শত্রুহন্তা যোগ’। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই যোগ চলবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের উপর। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে সকল কাজে বেশ সফলতা অর্জন করতে পারবেন।কর্মক্ষেত্র থেকে ব্যবসায়ে আপনি সাফল্যের মুখ দেখবেন। যারা শেয়ার বাজার, বাজি , লটারির ব্যবসা করছেন তাদের অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনারা, আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন।
কর্কট রাশি
কর্কট রাশি (cancer) সাফল্যের সময় যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন, সকল কাজে উন্নতি করতে পারবেন আপনি। কারোর থেকে যদি আপনি ঋণ গ্রহণ করে থাকেন সেই ঋণ খুব দ্রুতই শোধ করতে পারবেন। এই সময়ে মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। যারা গবেষণায়রত তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি চাকরি থেকে ব্যবসায়ে যারা যুক্ত তাদের জীবনে খুব লাভের সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার, নতুন চাকরি পাবেন আপনি।

তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। এই সময় আপনারা কঠোর পরিশ্রম জীবনে সফলতা পাবেন। শুধু তাই নয়, অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।গবেষণার জন্য বাইরে কোথাও যেতে হতে পারে আপনাদের। এসময় সোনা ব্যবসায়ীদের প্রাপ্তির সময়। এই রাশির ব্যক্তিদের ব্যবসায় খুব উন্নতি হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications