সকালে কোন কোন জিনিস দেখলে সারাদিন অশান্তিতে কাটে, জানেন আপনি
সকালে কোন কোন জিনিস দেখলে সারাদিন অশান্তিতে কাটে, জানেন আপনি
প্রায় সময়েই অনেকে বলতে শোনা যায় আজকের আমার সারাদিন পুরো বেকার গেল বা বৃথা গেল। মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ব্যক্তিকে সারাদিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক কঠোর পরিশ্রম করলেও কোনও ভালো ফল হয়নি। বাস্তুশাস্ত্রে বলা আছে, এই রকম অসুবিধার জন্য আমাদের জীবনে অনেক ধরনের ভুল দায়ী থাকে। আর এই ভুলের কারনেই কোন ব্যক্তির জীবনে সুখ থেকে কষ্ট নেমে আসে। এই ভুলগুলো এড়িয়ে চলাই ভালো। কোন কোন ভুল এড়িয়ে চলবেন জানেন।

কোন কোন কাজ এড়িয়ে চলবেন
সকাল বেলা সময়টাকে খুব ভালো বলে ধরা হয়ে থাকে। যদি এই সময়টা ভালো যায় তাহলে ব্যক্তির সারাদিন ভালো যাবে। আবার যদি সকাল বেলাতেই কারোর সঙ্গে খারাপ কিছু ঘটে তাহলে তাঁর সারাদিন খারাপই যায়। কোন কাজে মন লাগে না। সব সময় মনে হয় ভালো লাগছে না আর ভালো লাগছে না। কোন ৪টি জিনিস মানুষের জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দেখে নিন কোন জিনিস গুলি সকাল থেকে উঠে একেবারেই করবেন না।

দম্পতির বেডরুমে আয়না রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে জানা যায়, অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখেন। কিন্তু সেটা খুব ভুল একটা জিনিস। এটি করলে জীবনে নেমে আসে অনেক অসুবিধা। কোনও বিবাহিত দম্পতির বেডরুমে আয়না রাখলে ক্রমশ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়। সেই সঙ্গে বাড়ে অশান্তিও। তাই এটা এড়িয়ে চলুন।

কারোর ছায়া দেখবেন না
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে নিজের বা বাড়ির কোনও সদস্যদের ছায়া দেখবেন না। কারণ এটি বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি করে। জীবনে নেমে আসে কষ্ট। শান্তি যেন হাওয়ায় মিলিয়ে যায়। এখনই এই অভ্যাস ত্যাগ করুন। না হলে বিপদ।

রান্নাঘর সর্বদা পরিষ্কার রাখুন
বাস্তুশাস্ত্রে বলা আছে,রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিস্কার করুন। কারণ সকাল বেলা ঘুম থেকে উঠে নোংরা পাত্র দেখা উচিত নয় কারণ দারিদ্র্য ডেকে আনে। আর রাতে যদি রান্নাঘর বা নোংরা বাসন ফেলে রাখে তাহলে দেবী লক্ষ্মী রেগে যান। তাতে সংসারে দেখা দেয় আর্থিক হানিও।

শোওয়ার ঘরে হিংস্র প্রাণীর ছবি রাখবেন না
বেডরুম কখনোই হিংস্র প্রাণীর ছবি রাখবেন না। কারণ, সকাল সকাল ঘুম থেকে উঠে কখনই হিংস্র প্রাণীর ছবি রাখবেন না। কারণ এটি সকাল দেখা একদম ঠিক না। এটি দেখলে সারাদিন খারাপ যায়। এটা যে ব্যক্তি সকালে দেখেন তাঁর সারাদিন পরিবারের সদস্যদের সঙ্গে সারাদিন অশান্তি লেগে থাকে। তাই আজই এই অভ্যাস ত্যাগ করুন।












Click it and Unblock the Notifications