রান্নাঘরে এই পাত্রগুলি কখনোই ফাঁকা হতে দেবেন না, ক্রুদ্ধ হন অন্নপূর্ণা
প্রত্যেকটি ব্যক্তির বাড়ির রান্নাঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মা অন্নপূর্ণা বাস করেন বলেই মনে করা হয়। রান্নাঘরে এমন কোনও ভুল করবেন না, যাতে মা লক্ষ্মী রেগে যান, সেই সঙ্গে ক্রুদ্ধ হন মা অন্নপূর্ণাও।
সেই সঙ্গে রান্নাঘরে এই জিনিসগুলির অভাব হতে দেবেন না। এতে দেবী লক্ষ্মী খুব কষ্ট পান, অন্নপূর্ণাও রেগে যান। জানুন রান্নাঘরের কোন কোন জিনিসের অভাব হতে দেবেন না আপনি।

ছবি সৌজন্য- pexels
ময়দা
ময়দা প্রত্যেকের বাড়িতে খুব দরকার। তবে ময়দা শেষ হওয়ার আগেই সেই পাত্রে ময়দা এনে রেখে দিন আপনি। এই পাত্র কখনোই খালি রাখবেন না। ময়দা ফুরিয়ে যাওয়া খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনের উপর খুব খারাপ প্রভাব পড়বে। তাই এই পাত্র কখনোই ফাঁকা রাখবেন না।
চাল
আমাদের নিত্যদিনের খাওয়ার জন্য কাজে লাগে চাল। তাছাড়া আবার অনেকে ভোগ নিবেদন করবার জন্য চাল ব্যবহার করেন। তাই রান্নাঘরের চাল কখনোই শেষ হতে দেবে না। তাই চাল শেষ হওয়ার আগেই বাজার থেকে কিনে এনে চালের পাত্র ভরে রাখুন। না হলে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ ক্রমশ দুর্বল হয়ে পড়বে ও আপনার জীবনে নেতিবাচক শক্তি ভরে উঠবে।
হলুদ
হলুদ শুধু মাত্র রান্নার জন্যই ব্যবহৃত হয়, তা নয়, শুভ কাজেও ব্যবহার করা হয় হলুদ। হলুদ কখনোই ফুরিয়ে যেতে দেবেন না। হলুদকে আমরা শুভ ও সৌভাগ্যের প্রতীক বলে থাকি। তাই হলুদদের পাত্র সর্বদাই ভরে রাখার চেষ্টা করুন।
নুন
নুন ছাড়া রান্না অসম্পূর্ণ। তা আমরা সকলেই জানি। তাই নুনের পাত্র কখনোই ফাঁকা রাখবেন না। বাস্তুশাস্ত্রে মনে হয়, নুন শেষ হয়ে গেলে সেই পাত্র ভর্তি না করা হয়, তাহলে আপনার জীবনে দুঃখের শেষ থাকবে না। এমনকি জীবনে আর্থিক সঙ্কটে ভরে উঠবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। খাদ্যশস্যের অভাব হবে। পরিবারের নানান সমস্যা আসবে। তাই রান্নাঘরের এই সব জিনিসের কৌটাগুলি সর্বদাই ভরে রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications