বৃহস্পতির শুভ প্রভাবে জীবনের সমস্ত বাধা, বিপত্তি চূর্ণ হয়ে সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতিকে দেবগুরু বলেই মনে করা হয়। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। বর্তমানে বৃষ রাশিতে রয়েছে দেবগুরু। ৯ অক্টোবর এখানেই বিপরীতমুখী হবে এই গ্রহ।

সময় সকাল ১০ টা ১ মিনিটে। আগামী বছর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশিতে থাকবে এই গ্রহ। বিপরীতমুখী গুরু গ্রহের প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের নতুন সম্পত্তির মালিক হবেন কোন রাশির ব্যক্তিরা।

happy

  • মিথুন রাশি

গুরু গ্রহের প্রভাবে মিথুন রাশির ব্যক্তিদের লাভ হবে। এই সময়ে আপনারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। চাকরিক্ষেত্রে খুব শুভ সময় শুরু হবে। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।

এই সময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সাফল্য নিশ্চিত।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল থাকবে। এই সময় আপনার বেতন বাড়তে পারে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। কারোর কাছ থেকে অযথা ঋণ নেবেন না। কাউকে এই সময় ঋণ দেওয়ার কথা ভাববেন না।

কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন। এসময় জীবনে আপনি যা চাইবেন, তাই করতে পারবেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। নতুন সম্পত্তি ও গাড়ি কিনতে পারেন। বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকায় তাদের মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। বৃহস্পতি গ্রহের প্রভাবে আপনার আয় বহু গুণ বাড়তে থাকবে। এসময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের অত্যন্ত শুভ সময়। সংসারে সবকিছু ঠিকঠাক থাকবে। আপনি আপনার প্রেমের জীবনে খুশি বোধ করবেন। আপনার আর্থিক অবস্থা অনুকূল থাকবে। এই সময় ধার করবেন না কারোর থেকে।

মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক সিদ্ধান্ত সঠিকভাবে নিলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে। আয় বাড়বে আপনার। শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে মনোনিবেশ করবেন। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর অপেক্ষা করছে। তাছাড়া যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের প্রচুর আয় বাড়তে থাকবে। কারোর সঙ্গে এই সময়ে ঝামেলায় জড়াবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+