দেব উঠনি একাদশীর দিন কোন কোন জিনিস দান করলে আর্থিক দিকে উন্নতি হয়, জানেন
দেব উঠনি একাদশীর দিন কোন কোন জিনিস দান করলে আর্থিক দিকে উন্নতি হয়, জানেন
জ্যোতিষশাস্ত্রে দেব উঠনি একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দুশাস্ত্রেও এর গুরুত্ব কিন্তু অনেক। কথিত আছে ভগবান শ্রী হরি বিষ্ণু দেবসয়নি একাদশীতে চার মাস যৌগ নিদ্রায় থাকেন এবং দেব উঠনি একাদশীর দিন দেবতা আবার জেগে ওঠেন। তবে এই চার মাস শুভ কাজ করার আদর্শ সময়। এই সময় ভগবান বিষ্ণু পৃথিবীর দায়িত্ব নেন। এই বিশেষ দিনে কোন কিছু জিনিস দান করা খুব শুভ বলে মনে করা হয়। দেখে নিন কী কী জিনিস দান করলে আপনার জীবনে সাফল্য আসবে।

কোন সময় থেকে শুরু হচ্ছে শুভ সময়
জ্যোতিষশাস্ত্রে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। অনেক জায়গায় একে প্রবোধনী একাদশী বা দেব উত্থান একাদশীও বলা হয়। এই একাদশীর দ্বিতীয় দিন থেকে শুভ কাজ করা শুরু হয়। এই দিন তুলসীর বিবাহ হয়েছিল বলে এই দিনের এক আলাদা মাহাত্ম্য রয়েছে। তাই এই সময় বিবাহের শুভ সময় শুরু হয়। প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে দেব উঠনি একাদশী পালিত হয়। চলতি বছরে এই একাদশী নভেম্বর মাসের ৩ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা মিনিট থেকে শুরু হয়েছে এবং ৪ নভেম্বর সন্ধে ছটা আট মিনিট পর্যন্ত তা থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময় ৪ নভেম্বর।

এতে বিষ্ণুর কৃপা পাওয়া যায়
দেব উঠনি একাদশীর দিন অর্থাৎ কার্তিক দ্বাদশীতে তুলসীর বিবাহ হয়েছিল। তাই এই দিনটি খুব শুভ বলে মনে করা হয়। এই একাদশীর দিন কোন কিছু দান করাকে খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় এতে ভগবান বিষ্ণু খুব খুশি হন এবং দেবদেবীদের বিশেষ আশীর্বাদ ও পাওয়া যায় তবে দেখে নিন এই দিন কোন কোন জিনিস দান করবেন এই শুভ দিনে।

কোন কোন জিনিস দান করা শুভ
দেব উঠনি একাদশীর দিন যদি আপনি বাড়িতে গোবর দেন তা খুব শুভ বলে মনে করা হয়। এই দিন আপনি অর্থ, খাদ্য, ভুট্টা, গম, বাজরা, গুড়, উড়দ ডাল এবং বস্ত্র কাউকে দান করতে পারেন। এগুলি দান করলে আপনার জীবনে খুব শুভ সময় শুরু হবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে আপনার অনেক উন্নতি হবে। জীবনে সাফল্যের সময় আপনার শুরু হবে এবং দেবতাদের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে থাকবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications