রোজই বাড়িতে রুটি করছেন, ময়দা মাখার সময় এই ভুলগুলি করছেন না তো?
প্রতিটি বাড়িতেই কিন্তু দিনে দু’বার থেকে তিনবার রুটি মাখা হয়। যা আটা, ময়দা দিয়ে মাখা হয়। তবে আপনি কি জানেন, এই আটা, ময়দা মাখার সময় এমন অনেক কাজ রয়েছে, সেগুলি আপনি করতেই পারবেন না।
এতে আপনার জীবনে বড় বিপদ আসতে পারে। এতে আপনার অর্থক্ষতি হতে পারে। জীবনে নানান অশুভ প্রভাব পড়তে পারে। জানুন ময়দা সংক্রান্ত এই টিপসগুলি। তবে আপনি যদি এগুলি মানেন তাবেই জীবনে উন্নতি করতে পারবেন।

- ফ্রিজে রাখবেন না
বাস্তু বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে যখন আপনি রুটির জন্য ময়দা মাখবেন, সেই সময় যতটা ময়দা দরকার ততটাই মাখবেন। বেশি ময়দা মেখে ফ্রিজে রাখবেন না। এতে কিন্তু আপনার ঘরে দারিদ্রতার সৃষ্টি হতে পারে। বাড়ি নেতিবাচক শক্তিতে ভরে যাবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন রতে পারবেন না। এতে আপনার জীবনের ওপর অশুভ প্রভাব পড়তে পারে।
- এই কারণেই পিতৃদোষের সৃষ্টি হতে পারে
ময়দা মাখার সময় ময়দায় আঙুলের ছাপ পড়ে, আপনি কি জানেন, সেই ছাপের অর্থ? বিশেষজ্ঞরা বলছেন, এর অর্থ হল পূর্বপুরুষদের পিন্ডদানের সময় ময়দার বল দেওয়া হয়। তাই যতটা পারবেন ময়দা মাখার সময় যেন আঙুলের চাপ যাতে কম পড়ে, সেদিকে লক্ষ্য রাখবেন। এতে আপনার জন্মকুণ্ডলীতে পিতৃদোষের সৃষ্টি হতে পারে। এতে বংশে উন্নতি হবে না। জীবনে সুখ, সমৃদ্ধি বাধা পড়তে পারে। তাই আগেই সাবধান হোন।
- গরুকে খাওয়ান
স্নান করার পরে আটা কিংবা ময়দা মাখবেন। তামার পাত্রে ময়দা মাখার চেষ্টা করবেন। ভগবানকে প্রথম রুটিটি নিবেদন করুন। নাহলে গরুকেও রুটি খাওয়াতে পারেন। তারপরে নিজেরা রুটি খাবেন। যদি কিছু না পারেন, তাহলে আপনি কিন্তু প্রথম রুটির কিছুটা জলে দিয়ে দিতে পারেন। এতেই আপনার জীবনে সফলতা আসবে।
- গাছে জল দিন
স্নান করেই আটা বা ময়দা মাখুন। কারণ এটি আপনার জন্য অত্যন্ত শুভ । স্নান না করে ঠাকুর ঘরে ঢোকাও কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। তারপর ময়দা মাখার সময় যে জল বাচবে, সেটি গাছের গোড়ায় দিয়ে দিন। এতে আপনার জন্মকুণ্ডলীতে কোনও গ্রহ দোষ থাকে, তাও কিন্তু খুব দ্রুত কেটে যাবে। তাই ময়দা মাখার আগে সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications