চার গ্রহের মহামিলন, চতুর্গ্রহী যোগে মালামাল হতে চলেছেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলবে। সেই সময় তারা নানা রকম যোগও তৈরি করে থাকে। বৃহস্পতি গ্রহ পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করেছে। ১৪ মে ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ।
গ্রহের রাজা সূর্য ১৪ মে বৃষ রাশিতে প্রবেশ করেছে। ১৪ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে সে। ১৯ মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করেছে। ৩১ মে বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই চার গ্রহের মিলনে মে মাসের শেষেই তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এসময় কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হচ্ছে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি শারীরিক ভাবে আপনি সুস্থ থাকবেন। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন।
- বৃষ রাশি
সূর্য, বৃহস্পতি, শুক্র, বুধ এই চার গ্রহের মিলনেই তৈরি হবে এই শুভ যোগ। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় আয় বাড়তে থাকবে। আইনি যে সমস্যায় জড়িয়েছিলেন সেটি থেকে বের হতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির পরিবেশ কেটে যাবে। এমনকি কর্মক্ষেত্র থেকে ব্যবসাতেও আসবে সফলতা। পরিবেশ অনুকূলেই থাকবে। এই সময় নতুন সম্পত্তি, গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে এই রাশির জাতক জাতিকাদের।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের জীবনে কোনও সুখবর আসতে চলেছে। এসময় আপনার স্ত্রীর নতুন কোনও খবরে আপনি আরোও খুশি হবেন। তাছাড়া যারা চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময় শুরু হবে। মনের ইচ্ছা এতদিনে আপনার পূরণ হবে। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক আরোও ভালো থাকবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের অর্থপ্রাপ্তি হবে। সোনা ব্যবসায় যারা যুক্ত তাঁদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications