চলতি মাসেই সিংহ রাশিতে প্রবেশ সূর্য ও শুক্রের, আর্থিক দিকে উন্নতি এই রাশির ব্যক্তিদের
চলতি মাসেই সিংহ রাশিতে প্রবেশ সূর্য ও শুক্রের, আর্থিক দিকে উন্নতি এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং শুক্রের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা সাফল্য প্রদানকারী গ্রহ বলেই জানি। শুক্রকে সম্পদ, রোমান্স, প্রেম, বস্তুগত সম্পদের অধিকারী গ্রহ বলেই জানি। এই দুটি গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই রাশিতে বিশেষ প্রভাব ফেলবে তারা। চলতি মাসের ১৭ তারিখ সূর্য তার ঘর পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই মাসেরই ৩১ তারিখ শুক্র ঘর পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। আর এই দুই গ্রহের কারণে চার রাশির খুব শুভ সময় শুরু হবে। যা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। তাহলে জেনে নিন কোন কোন রাশির খুব সাফল্যের সময় শুরু।

বৃষ রাশি
সূর্য ও শুক্রের মিলনে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সময় শুরু হবে। তারা জীবনের সকল ক্ষেত্রেই সাফল্য পাবেন। আয়ের সুযোগ বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে। পরিবারের সুখ আসবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে তাদের সুখের হবে। যারা ব্যবসা করছেন তাঁদের ভালো সময় শুরু। যারা চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময় এটি।

মিথুন রাশি
আর্থিক দিক খুব শুভ হবে এই রাশির ব্যক্তিদের। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা জীবনে সফলতা পাবেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিয়ে করলে আপনি জীবনে সুখী হবেন। সমাজে আপনার পতিপত্তি বাড়বে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তবে কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করার চেষ্টা করুন। তবেই জীবনে সফলতা আসবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিকে খুব শুভ হবে। যারা বেসরকারি কাজে কর্মরত তাদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত তারা জীবনে এগোতে পারবেন। আপনাকে চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। তবে সেখান থেকে আপনার আয় হবে বলেই আশা করা হচ্ছে। আপনি এখন যে পদক্ষেপ নেবেন তা প্রতিটি পদক্ষেপে আপনি সফল হবেন।

কুম্ভ রাশি
এই দুই গ্রহের মিলনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিশেষ শুভ হতে চলেছে। তাদের বিবাহিত জীবন ও দাম্পত্য জীবন খুব সুখের হবে। যারা অংশীদারিত্ব ও কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আর্থিক দিক আপনার খুব ভালো হবে। আপনার আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন। পরিস্থিতি আপনার সহায় থাকবে। পরিবেশ আপনার অনুকূলে থাকআর কারণে আপনি জীবনে অনেক এগোতে পারবেন। কাজের জায়গা সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications