আর্থিক দিক থেকে স্বাস্থ্য, ২০২৩ সালে কোন মূলাঙ্কের ব্যক্তিদের কেমন যাবে, দেখুন

কোন মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে অনেক উপায়ের কথা বলা আছে, যার ওপর ভিত্তি করে জাতক-জাতিকাদের ভাগ্য গণনা করা যায়। আর সেই উপায়ের মধ্যেই একটি হল মূলাঙ্ক। যার দ্বারা মানুষ তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। জন্ম তারিখের ওপর ভিত্তি করেই মানুষ ভাগ্যফল নির্ধারণ করে থাকেন। জ্যোতিষশাস্ত্রে ১২ রাশির মতন, সংখ্যাশাস্ত্র অনুসারে এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্ক রয়েছে। সেটি কোনও না কোনোও গ্রহ দ্বারা প্রভাবিত করা হয়। কোন রাশির জাতক জাতিকার জন্মতারিখের মোট যোগফলকে বলা হয় মূলাঙ্ক। জেনে নিন ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে, দেখুন।


১ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

১ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

এই মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছরে বেশ ভালো যাবে। যারা ব্যবসা করছেন সেখানে তারা অনেক উন্নতি লাভ করতে পারবেন। এসময় কাজের ক্ষেত্রে আপনাদের শুভ হবে। তবে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আপনার রাগ ক্রমশ বাড়বে। তবে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার সকলক্ষেত্রে খুব সফলতা আসবে। যেখান থেকে ঋণ নিয়েছেন তা শোধ হয়ে যাবে। আপনাদের আয় বাড়বে। তবে আয়ের সঙ্গে বৃদ্ধি পাবে। এসময় আপনার মানসিক চাপ বেশি থাকবে। আপনার শরীর সামান্য খারাপ হতে থাকবে। মাথার নানা রকম সমস্যা থাকতে পারে। তাই শরীর খারাপ বলে ডাক্তারের দ্রুত পরামর্শ নেবেন। যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এসময় আপনার সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। এসময় যথেষ্ট ভালো ফল করবেন আপনি সকল কাজেই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন দিতে পারেন। সেখানে আপনাদের সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 ২মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

২মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

আপনাদের আর্থিক দিকে যথেষ্ট ক্ষতি হবে। আর্থিকভাবে ততটা উন্নতি করতে পারবেন না আপনি। যারা চাকরি করছেন তাদের চাকরির জন্য বিদেশে যেতে হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের বাবার ব্যবসার দিকে সামান্য উন্নতি হলেও হতে পারে। পেশাদারিত্ব কাজে যারা যুক্ত তাদের হয়রানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার কাজের জন্য বড় কোনোও ঝুঁকি নিতে হতে পারে। বাড়িতে আপনার চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসময় একটু সাবধানে থাকবেন। যারা গাড়ি চালান তারা সাবধানে গাড়ি চালাবেন। যদি আপনি কোথাও টাকা বিনিয়োগ করতে চান সেখানে ভেবেচিন্তে তবেই টাকা বিনিয়োগ করবেন। বিবাহিত জীবনে আপনার বেশ ভালোই কাটবে। তার থেকে পারিবারিক জীবন আপনার আরোও ভালো কাটবে। এসময় যারা শিক্ষার্থী তাদের তারা ক্রমশ হতাশ হতে থাকবে। কারণ তারা যে পরীক্ষার রেজাল্ট চেয়েছিল, তেমন রেজাল্ট তাদের হবে না। তবে কঠোর পরিশ্রম করলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হবে।

 ৩ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

৩ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

এই সময় আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন নতুন বছরে আপনি সেই টাকা ফেরত পাবেন। আপনার আর্থিক সঙ্কট কেটে যাবে। এসময় আপনি খুব দক্ষতার সঙ্গে সমস্ত কাজ করতে পারবেন। এসময় আপনার শরীর ফিট থাকবে। তবে নিজেকে ফিট রাখতে রোজ সকালবেলা ব্যায়াম করতে পারেন। মানসিকভাবে আপনি খুব সুস্থ থাকবেন তাহলে। ২০২২ সালে থেকে ২০২৩ সালে আপনার জন্য শুভ যাবে। এতদিন বিয়ের জন্য আপনি অপেক্ষা করেছিলেন এবার আপনি আপনার মনের মতন মানুষ পাবেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় যাবে নতুন বছর। আপনি যে কোর্সে ভর্তি হতে চাইছেন সেটি হতে পারেন। বিশ্ববিদ্যালয় ভর্তি হতে গেলে আপনার কোন অসুবিধা হবে না। এসময় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন। সেখানেও আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 ৪ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

৪ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

আপনি এতদিন যে ব্যবসার জন্য অপেক্ষা করছিলেন নতুন বছরে সেই ব্যবসা আপনার হয়ে যাবে। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে। কর্মজীবনে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সহকর্মীদের কাছে সুনাম বৃদ্ধি হবে আপনার। কঠিন পরিশ্রম করে তবেই আপনি সাফল্যে পৌঁছতে পারবেন। এসময় আপনার পিতার সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাকস্থলী থেকে বুক এবং শ্বাসকষ্টের সমস্যায় আপনাকে ভুগতে পারে। তাই শরীর সম্পর্কে কখনোই অসতর্ক থাকবেন না। শরীরের খুব যত্ন নেওয়ার চেষ্টা করুন। যারা পড়াশুনা করছেন তাদের নতুন বছরটি মিশ্র যাবে।

 ৫ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

৫ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

এই সময় আপনার আর্থিক থেকে ব্যবসার দিকে অর্থাৎ কর্মক্ষেত্রে খুব উন্নতি লাভ করতে পারবেন। কঠিন পরিশ্রমের কারণে আপনি বসের খুব কাছে থাকতে পারবেন। এ সময় যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের পর থেকে আপনি আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারবেন। তবে এ সময় আপনার পরিবারের কারোর শরীর খারাপের জন্য আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এ সময় আপনার প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে।

 ৬ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

৬ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

যারা সোনা ব্যবসায়ে বা অংশীদারিত্ব ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরির জন্য পড়াশোনা করতে যেতে চাইছেন যেতে পারেন। এই সময় যারা পেশাদারি কর্মে যুক্ত থাকতে চান তাদের জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি ব্যবসা থেকে চাকরিতে অনেক উপার্জন করতে পারবেন। তবে শরীর আপনার ২০২২ সালের থেকে এবার একটু বেশি ভালোই যাবে। তবে ডায়াবেটিসের সমস্যা দেখা দিলেও দিতে পারে । আপনার অশান্তি লেগে থাকবে জীবনে। তবে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। সেই সময় আপনার আয়ের থেকে ব্যয় বাড়বে।

 ৭ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

৭ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

নতুন বছরে আপনার আর্থিক থেকে ব্যবসার দিকে খুব উন্নতি লাভ করতে পারবেন। কঠিন পরিশ্রমের কারণে আপনি বসের খুব কাছে থাকতে পারবেন। এ সময় যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের পর থেকে আপনি আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারবেন। তবে এ সময় আপনার পরিবারের কারোর শরীর খারাপের জন্য আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এ সময় আপনার প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে।

 ৮ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

৮ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

আপনি এতদিন ধরে যেটা চেয়েছেন সেটি আপনার পূরণ হবে। আপনার ২০২২ সালে চাকরির ক্ষেত্রে ততটা শুভ না হলেও ২০২৩ সালে চাকরিক্ষেত্র কিন্তু খুব শুভ। তবে এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যারা ব্যবসা করছেন তারা নতুনভাবে তাঁরা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। রিয়েল এস্টেটের ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। এসময় আপনি বাইরের খাবার এড়িয়ে চলবেন। চিনি জাতীয় খাবার এড়িয়ে চলবেন। কারণ আপনাকে ডায়াবেটিসের সমস্যায় ভুগতে হতে পারে। আপনি আপনার সন্তানকে বাড়ি থেকে দূরের একটু স্কুলে ভর্তি করতে পারেন। যারা পড়াশোনা করছেন সেই সব শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। এ সময় তারা চাকরির জন্য পরীক্ষা দিতে পারেন। সেখানেও আপনাদের সাফল্য মিলবে।

৯ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

৯ মূলাঙ্কের ব্যক্তিদের নতুন বছর কেমন যাবে

এসময় যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো। যারা যারা ব্যবসা করছেন তারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। এই সময় আপনি যা চেষ্টা করবেন তাতেই আপনি সফল হবেন। তবে বছরের মাঝখানে গিয়ে আপনার শরীর খারাপ হতে পারে। কিডনি, লিভার, হার্টের সমস্যায় ভুগতে হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এ সময় আপনি দামি ঘড়ি, পোশাক কিনে অযথা টাকা নষ্ট করবেন না। টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+