(ছবি) এক ঝলকে দেখে নিন বেলুড় মঠের কুমারী পুজো
জমে উঠেছে বাঙালীর সেরা উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোয় বিভিন্ন জায়গার বিভিন্ন বিশেষত্ব রয়েছে। যেমন বেলুড়ের কুমারী পুজো। সারদা মায়ের উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ নিজে কুমারী কন্যাকে পুজো করেছিলেন। সেই থেকেই প্রতি বছর দুর্গাপুজোর মহাষ্টমীর দিনে বেলুড় মঠে নিয়ম মেনে কুমারী পুজো করা হয়। এবছরেও তার ব্যতিক্রম ঘটেনি। ১৯০১ সালে প্রথম যখন কুমারী পুজো শুরু হয়েছিল তখন ন'জন কুমারীকে একসঙ্গে পুজো করা হয়েছিল।
প্রথা মেনে এবারেও বেলুড় মঠে কুমারী পুজো করা হয়। বেলুড় মঠের মহারাজরা নিষ্ঠার সঙ্গে এদিন কুমারী পুজো করেন। হাওড়ার ঐশানী চট্টোপাধ্যায় এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়। লাল শাড়ি পরিয়ে, গয়না দিয়ে, দুর্গার মতো সাজিয়ে তাকে পুজো করা হয়। ঐশানীর বয়স পাঁচ বছর। বাবার নাম রাজা চট্টোপাধ্যায়।
এই পুজো দেখতে মঠে ভিড় জমিয়েছিলন অগণিত ভক্ত। হাওড়া, কলকাতা বা পাশ্বর্বতী এলাকার মানুষরাই নন, ভক্তরা এসেছিলেন দূর-দূরান্ত থেকে। পুজো শেষে হয় ভোগ বিতরণ। এদিন সকাল নটায় বেলুড় মঠের নিয়ম মেনে শুরু হয় কুমারী পুজো। শেষ হয় দশটায়। একনজরে দেখে নেওয়া যাক বেলুড়ের কুমারী পুজোর ঝলক।
{photo-feature}
ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications