৩ জওয়ান খুন, পাকিস্তানি সেনার বর্বরতার জবাব দিতে দিল্লিতে বৈঠকে এনএসএ
নয়াদিল্লিতে এনএসএ-র এই উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরও। কোন পথে পাকিস্তানকে শিক্ষা দেওয়া যেতে পারে তা নিয়েই মূলত আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লি, ২২ নভেম্বর : পাকিস্তানি সেনার বর্বরতার জবাব দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে ভারতীয় সেনা। এবার তা নিয়ে রূপরেখা তৈরি করতে নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সীমান্তে তিনজন ভারতীয় সেনাকে হত্যা করেছে পাকিস্তানি সেনা। তার মধ্যে একজনকে গলা কেটে খুন করা হয়েছে।
নয়াদিল্লিতে এনএসএ-র এই উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরও। কোন পথে পাকিস্তানকে শিক্ষা দেওয়া যেতে পারে তা নিয়েই মূলত আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিন সকালেই তিন সেনা জওয়ানের মৃত্যুর খবর জানায় ভারতীয় সেনা। সীমান্তে কর্মরত এই তিন সেনার প্রাণ নেওয়ায় পাকিস্তানকে কড়া মাশুলও গুনতে হবে বলে হুঁশিয়ার করেছে সেনা।
এই নিয়ে সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বার ভারতীয় সেনাকে খুন হতে হল পাক সেনার হাতে। এদিন জম্মু ও কাশ্মীরের পাক সীমান্তে মাছাল নামে এলাকায় এই ঘটনা ঘটে। এই বর্বর হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে বলে কার্যত হুঙ্কার দিয়েছে ভারতীয় সেনা।
মনে করা হচ্ছে, এই কাজ সংঘটিত করেছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। সীমান্তের এপারে ঢুকে সেনা খুন করে তারা আবার পালিয়ে গিয়েছে। এর আগে সিপাই মনদীপ সিংকে পাকিস্তানি সেনার মদতে খুন করে জঙ্গিরা। পাকিস্তান অধীকৃত কাশ্মীরে মনদীপ ঢুকে পড়লে সেনার কভার ফায়ারের আড়ালে জঙ্গিরা তাঁকে খুন করে।
-
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর












Click it and Unblock the Notifications