Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গা, যা মৃত্যু উপত্যকা নামে খ্যাত, জানেন তা কোথায় অবস্থিত

প্রকৃতি মানেই রহস্য। সেই রহস্য ভেদ করার চেষ্টা অবিরত চালিয়ে যাচ্ছে পরিবেশ বিজ্ঞানীরা। প্রকৃতি নিজের খেয়ালে পরিবর্তন হচ্ছে। সর্বদাই এক আশ্চর্য খেলা চালিয়ে যাচ্ছে প্রকৃতি। সম্প্রতি এমনই এক বিরল ঘটনা দেখা গিয়েছে মৃত্যু উপত্যকায়।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই ডেথ ভ্যালিতে খোঁজ মিলেছে একটি জলপ্রপাতের।তা শুধু বিস্ময়েরই নয়, তা ভাবনারও। ক্যালিফোর্নিয়ার এই ডেথ ভ্যালি পৃথিবীর সবথেকে উষ্ণতম এবং শুকনো স্থান বলেই জানা যায়। আবার এই স্থান বেশ ভয়ংকরও।

image of Death Valley

সবার আগে প্রশ্ন, পৃথিবীর সব থেকে শুকনোস্থানে কীভাবে উদয় হল এই জলপ্রপাতের, তা রহস্যের।আসলে এই গ্রহের বুকে অবিরত ঘটে চলেছে নানা প্রাকৃতিক পরিবর্তন। পরিবেশ বিজ্ঞানীরা বলেন, সম্প্রতি হারিকেন কে নামক এক ঝড়ের কারণেই ঘটে উলটপুরাণ।

ক্যালিফোর্নিয়ার এই ভ্যালিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল হারিকেনের ফলে। ডেথ ভ্যালিতে হারিকেনকে কেন্দ্র করে বৃষ্টি ও ঝড়ঝাপটা চলতেই থাকে কয়েকদিন ধরে।দুর্যোগের কারণে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কের যথেষ্ট ক্ষতি হয়।

এই ঘটনার পর ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিও থেকে জানা যায়, পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গা ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে কাদা জলের একটি স্রোত বয়ে চলেছে।

image of Death Valley

হারিকেন আছড়ে পড়ার পর প্রথমে ঝড়. তারপর ফ্ল্যাশ ফ্লাড শুরু হয়। সেই কারণেই তৈরি হয় কাদা জলের স্রোত বা জলপ্রপাত। বিশেষজ্ঞরা বলেন, ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে জলপ্রপাত সৃষ্টি হওয়ার জন্য হারিকেন কে বিশেষভাবে দায়ী। এর ফলেই পৃথিবীর শুষ্কতম জায়গাতেও জলপ্রপাত সৃষ্টি হয়।

এই ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া-নেভাদা সীমান্তে অবস্থিত। সীমান্তবর্তী এই উপত্যকাকে পৃথিবীর উষ্ণতম স্থান হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি এখানে ১৩৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই চরম তাপমাত্রায় কোন জলপ্রপাত থাকতে পারে, সেটাই ছিল বিশ্বের।

image of Death Valley

কিন্তু প্রকৃতির এমনই খেলা ১৩৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও জলপ্রপাত তৈরি হয়েছে ক্যালিফর্নিয়ার ডেথ ভ্যালিতে। ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের আবহাওয়া সংক্রান্ত সেল জানিয়েছে, এখানে ২.২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছিল। হারিকেন কে বয়ে যাওয়ার পরেই এখানে বেড়েছিল বৃষ্টিপাতের পরিমাণ।

ভারী বৃষ্টি জেরে বয়ে গিয়েছিল কাদার স্রোত। ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অংশে দেখা গিয়েছিল এই চিত্র। খরাপ্রবণ দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও তীব্র গতিতে বয়েছিল ঝড় এবং বৃষ্টিপাত হয়েছিল যথেষ্ট। হারিকেন কে-এর পর যে প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল ক্যালিফোর্নিয়ার এই শুষ্কতম অঞ্চলে, তা আগুন নেভানোর কাজে বিশেষ সহযোগী হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+