ভারতেরই এক গ্রামে দুই বিয়ে করেন পুরুষরা, কারণ জানলে জাস্ট চমকে যাবেন
ভারতের বুকেই এমন গ্রাম রয়েছে, যেখানে দুই বিয়ে করেন পুরুষরা। এটা রীতি হয়ে গিয়েছে সেই গ্রামে। আর এই দুই বিয়ের রীতির থেকেও দুই বিয়ের কারণ জানলে জাস্ট চমকে যাবেন। ভাববেন, এমনটাও হয়? কিন্তু এমনটাই হয়ে আসছে, দিনের পর দিন, বছরের পর বছর।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত না কিছু ঘটে যাচ্ছে। কত আজব ঘটনা, তার কোনো হিসেবে নেই। নানা মজার গল্প, বিস্ময় কাহিনি লুকিয়ে পয়েছে পরত পরতে। কত রীতি-নীতি, যা মানুষকে ভাবিয়ে তোলে। এখানে এমনই এক গ্রামের কথা বলব, যা আপাত দৃষ্টিতে মনে হবে অবিশ্বাস্য, তবে এটাই সত্যি!

আগে জেনে নিন, সেই গ্রামের ঠিকানা, যেখানে পুরুষরা দুই বিয়ে করেন। এটাই রীতি, বরং দুই বিয়ে না করতে চাইলে আপনি গ্রাম থেকে বিতারড়িত হবেন। আপনাকে একঘরে হয়ে যেতে হবে। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রয়েছে এই গ্রাম। রাজস্থানের বাড়মের জেলার অন্তর্গত এই গ্রাম।
ছোট্ট এই গ্রামটির নাম দেরাসর। প্রায় ৬০০ জনের বাস গ্রামে। এই গ্রামেই রয়েছে অদ্ভুত সেই রীতি। দেরাসরের প্রতিটি পুরুষের অন্তত দু-জন করে স্ত্রী রয়েছেন। তা শুনতে অদ্ভুত লাগলেও তার থেকেও অনেক বেশি অদ্ভুত বা বিস্ময় মনে হবে এই রীতির পিছনে কারণ জানলে।
এই দেরাসর গ্রামের বাসিন্দাদের বিশ্বাস প্রথম স্ত্রীর কোনো সন্তান হবে না। সন্তানের মুখ দেখতে গেলে দ্বিতীয় বিয়ে করতে হবে। এই অদ্ভুত বিশ্বাস থেকেই প্রথম বিয়ের পরই দ্বিতীয় বিয়ে সেরে নিয়ে হয় এই গ্রামের পুরুষদের। এই রীতির সূত্রপাত পূর্বের একটি ঘটনা থেকে।
গ্রামেরই এক ব্যক্তির কিছুতেই সন্তান হচ্ছিল না। তারপর দ্বিতীয় বিয়ে করতেই তাঁর সন্তানলাভ হয়। এরপর বেশ কয়েকজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। তখন থেকেই গ্রামে দ্বিতীয় বিয়ের রেওয়াজ শুরু হয়ে যায়। পুরুষের বহুবিবাহ রীতি গ্রামের রীতিতে পরিণত হয়ে যায় ক্রমে।

তবে এই রীতির পিছনে আরো একটি কারণ রয়েছে বলে এলাকায় প্রচারিত রয়েছে। এই দেরাসর গ্রামে তীব্র জলের সঙ্কট। অন্তত পাঁচ কিলোমিটার হেঁটে পরিবারের মহিলাদের জল আনতে হয়। অন্তঃসত্ত্বা মহিলাদের পক্ষে এত রাস্তা হঁটে জল আনা অসম্ভব। সেই কারণেই দ্বিতীয় বিয়ে করে থাকেন পুরুষরা।
এই গ্রামে এমনটাই প্রচার রয়েছে যে, প্রথম স্ত্রীকে সে অর্থে কোনো অধিকার দেওয়া হয় না। তারা বাড়িতে পরিচারিকার মতো থাকেন। এমনকী তাঁকে বলা হয় জল স্ত্রী। প্রথম স্ত্রী সারা জীবনে সন্তান ধারণের অধিকার পান না। স্বামীর সঙ্গে শারীরিত সম্পর্ক স্থাপনের অধিকার নেই তাঁদের।
কোনো পুরুষ এই রীতির বিরোধিতা করা হলে তাঁর বিরুদ্ধে পুরো গ্রাম একজোট হয়ে যায়। নিজের পরিবারও তাঁকে ত্যাগ করে। গ্রাম থেকে বিতাড়িত করা হয় সেই পুরুষকে। দ্বিতীয় স্ত্রীও যদি সন্তান ধারণ না করে থাকেন, সেক্ষেত্রে স্বামীকে আরো একটি বিয়ে করতে হয়। এই রীতি চলে আসছে বছরের পর বছর।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications