Travel: প্রকৃতির কাছাকাছি নিরিবিলিতে কটা দিন কাটাতে চান , চলে আসুন এই অফবিট লোকেশনে

পাহাড়ে বর্ষা শুরু হয়ে গিয়েছে। আবিরাম বারিধারায় ভিজছে পাহাড়। মেঘের খেলা জমে উঠেছে একেবার। পাহাড়ের রানিকে এখন আর তেমন দেখা যাবে না। ধরা পড়বে না সৌন্দর্য। কিন্তু তার জায়গায় পাহাড় যে অন্যরকম সুন্দর হয়ে উঠবে সেটা না দেখলে বলা যায় না।

কখনও মেঘ কখনও কুয়াশার লুকোচুরি চলবে পাহাড়ে। এই সময় অনেকেই পাহাড়ে যেতে ভয় পান। ঘুরে আসুন এক অচেনা ডেস্টিনেশনে। জায়গাটির নাম শেরপা গাঁও। কালিম্পং শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এর অবস্থান। দার্জিলিং থেকে দূরত্ব ৮৭ কিলোমিটার আর কালিম্পং থেকে ৩৮ কিলোমিটার।

Sherpa Gaon North Bengal

শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। যাঁরা বেড়াতে গিয়ে একটু অ্যাডভেঞ্চার ভালবাসেন তাঁদের সেরা জায়গা এই শেরপা গাঁও। চারিদিকে পাহাড়ি জঙ্গল। মাঝে তৈরি হয়েছে হোমস্টে। বর্ষায় পাহাড়ি জঙ্গলে থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন এখানে। সাজানো গোছানো একটি জায়গা।

যাঁরা প্রকৃতির কোলে ছুটির কটা দিন নিরিবিলিতে কাটাতে চান তাঁরা অনায়াসে চলে আসলতে পারেন এই অফবিট লোকেশনে। এখান থেকে আশপাশের অনেক জায়গা ঘুরে নেওয়া যায়। যেমন- গুম্বাদারা ভিউ পয়েন্ট, লাভা, লোলেগাঁও, রিশপ, কোলাখাম, কাফের গাঁও, পেডং, রামধুরা। যাঁরা লাভা বা লোলেগাঁও যেতে চান তাঁরা একটা দিন এখানে স্টে করে যেতে পারেন। আবার কেবল এখানেই নিরিবিলিতে কটা দিন থাকতে চাইলে ঘুরে আসতে পারেন এখানে।

পাহাড়ের বর্ষা উপভোগ করতে পারবেন নিজের মতো করে। একেবারে মাঝামাঝি জায়গায় অবস্থান হওয়ায় তেমন দুর্গম রাস্তা নয়। অর্থাৎ যাঁরা ধসের ভয় করছেন তাঁরা নির্ভয়ে এখানে ঘুরে যেতে পােরন। তিনটি মাত্র হোমস্টে রয়েছে। সেগুলি বেশিরভাগ সময়ই ভর্তি থাকে। তাই আগে থেকে বুকিং করে আসাই ভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+