Travel: জানেন কি পাহাড়ে এখন ফাগুন, ফুলে ফুলে ভরা উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন এখানে
গরমে যখন পুড়ে যাচ্ছে শরীর তখন ফাগুন লেগেছে পাহাড়ে। ফুলে ফুলে ভরে গিয়েছে পাহাড়ের উপত্যকা। সুন্দরী পাহাড় আরও সুন্দরী হয়ে উঠেছে এই সময়। সিকিমের রডোডেনড্রন ফুল ফুটতে শুরু করে দিয়েছে। হিলে-বার্সেতে ভিড় করছেন পর্যটকরা।
কিন্তু উত্তরবঙ্গের গা ঘেঁষে রয়েছে এই জায়গা। অথচ অনেকেই জানেন না সেই জায়গার কথা। যদিও তার জন্য ভারতের সীমানা পেরিয়ে যেতে হবে। কিন্তু প্রকৃতি তো সীমানা মানে না। তাই এখানেও রডোডেনড্রনের রং মিশে গিয়েছে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। ভারতের প্রতিবেশী দেশ নেপাল।

উত্তরবঙ্গে দিয়ে একাধিক দিকে সেই দেশে প্রবেশ করা যায়। তাতে লাগে না কোনও পাসপোর্ট ভিসা। একমাত্র পারমিট প্রয়োজন হয়। যেখান দিয়ে হোক প্রবেশ করতে পারেন। আর এই নেপালের সুখে পোখারা এখন ফুলের উপত্যকা। ঠিক যেমনটা হিলে বার্সেতে এখন ফুলে ভরে গিয়েছে। পর্যটকরা সেই ফুলের উপত্যকায় ট্রেক করতে যাচ্ছেন। সেই ভিড়ে না গিয়ে বরং চলে আসুন নেপালের এই জায়গায়।
এখানে গা জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য রডোডেনড্রন গাছ। আর সেগুলি ফুলের ভারে প্রায় নুয়ে পড়েছে। লাল-গোলাপি রঙে রঙিন হয়ে গিয়েছে পাহাড়ি উপত্যকা। নেপালের এই সুখে পোখারাতে হিলে-বার্সের থেকে বেশি রডোডেনড্রন ফুল ফোটে। সিঙ্গালিলা রেঞ্চের এই উপত্যকা। চারিদিকে পাখির ডাক শুনতে শুনতে কাকভোরে বেরিয়ে পড়লেই হল।
এখান থেকে রডোডেনড্রনের আগুন ঝরানো সৌন্দর্যের পাশাপাশি দেখতে পাবেন মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা। সে এক স্বর্গীয় দৃশ্য উপভোগ করতে পারবেন। পাটেনাগি টপ থেকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে রডোডেনড্রন ফুল ফুটতে শুরু করে। অসম্ভব সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখনে একবার ট্রেকে এলে আর ভুলতে পারবেন না।












Click it and Unblock the Notifications