Travel: কম খরচে পাহাড়ে কোনও অফবিট লোকেশনে কাটাতে চান, চলে আসুন কালিম্পংয়ের কাছে এই জায়গায়
কালিম্পংয়ের মাইরুং ফরেস্টের নাম শুনেছেন কখনও। নেওড়াভ্যালি ফরেস্ট লাগোয়া জায়গা এটি। এমনিতেই কালিম্পংয়ের অনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। কতার মধ্যে অন্যতম সেরা অফবিট কেন্দ্র এই মাইরুং গাঁও। সারাদিন সেলফি তুলতে তুলতেই দিন কেটে যাবে।
এতোটাই সুন্দর এখানকার পরিবেশ। হোমস্টের ঘরে বসেই উপভোগ করা যায় কাঞ্জন জঙ্ঘা। হিমালয় পাইনের জঙ্গলের মাঝে পাহাড়ের সোঁদা গন্ধ নাকে এসে লাগে। নেওড়া ভ্যালি ফরেস্ট লাগোয়া এমন একটি জায়গা রয়েছে সেটা অনেকেই জানেন না। এর নীচেই রয়েছে তন্দ্রাবং। মাউরুং গাঁও ওরও উঁচুতে রয়েছে।

এখান থেকে লাভা-লোলেগাঁও ভীষণ কাছে। মাত্র ১২ কিলোমিটার দূরে লাভা। কাজেই যদি ব্রেকফাস্ট করে বেরোন তাহলে লাভা ঘুরে এসে এখানে লাঞ্চ করতে পারেন। এতোটাই কাছে লাভা। তবে লাভার মতো ভিড় এখানে নেই। খুব বেশি হোমস্টে বা ফার্মস্টেও এখানে নেই। এখান থেকে ট্রেকিং রুটও রয়েছে। তবে বর্ষার সময় যাওয়া যায় না। জোঁকের কারণে পাহাড়ে বর্ষায় ট্রেকিং বন্ধ থাকে।
যাঁরা একটু অন্যরকম জায়গায় দিন কাটাতে চান তাঁদের জন্য সেরা জায়গা এটি। এই পাহাড়ে একাধিক রকমের ওষধি গাছ রয়েছে। এমন গাছও রয়েছে যে গাছের পাতা রয়েছে যার গন্ধ শুকলে শ্বাস কষ্ট চলে যায়। এমনকী অ্যালার্জির অব্যর্থ ওষুধ। আবার এমন গাছ রয়েছে যে গাছের পাতা খেলে হজম হয়ে যায়। আবার হাত-পা কেটে গেলে সেই জায়গায় এমন কিছু গাছের পাতা রয়েছে যেটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে।

কাজেই পাহাড় তো বটেই ভেষজ গাছপালাও এই গ্রামে রয়েছে অনেকে। পাহাড়ের আনাচে-কানাচে যে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সম্পদ তা জানতে পারবেন। কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়। একাধিক ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানা যাবে।












Click it and Unblock the Notifications