Travel: বর্ষার রিমঝিম বৃষ্টি উপভোগ করতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই অফবিট লোকেশনে
বর্ষার বৃষ্টিতে কোথাও বেরোতেই ইচ্ছে করছে না। আবার সপ্তাহান্তের ছুটিতে একঘেয়ে ঘরে বসে থাকা ভালো লাগছে না। কোথাও একটু ঘুরে আসতে মন চাইছে। আবার সামনেই পুজো বেশি টাকা খরচ করাও দায়। তাই অল্প খরচে কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসতে পারলে মন্দ হয় না।
যাঁরা কাছে পিছে ঘুরতে যেতে চাইছেন সপ্তাহান্তের ছুটিতে তাঁরা ঘুরে আসুন এই অফবিট লোকেশনে। যেটি রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশাতে। সেখানে রয়েছে এমন একটি ডেস্টিনেশন যেখানে রয়েছে পাহাড়-ঝরনা। আবার ওড়িশার সুস্বাদু সব খাবারের স্বাদও নিতে পারবেন।

ট্রেনে সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন ওড়িশার ব্রহ্মপুরে। সেখান থেকে গাড়িতে করে চলে আসুন ওড়িশার অফবিট ডেস্টিনেশনে। সবুজ পাহাড়ের বুক চিড়ে চলে গিয়েছে রাস্তা। পথে পড়বে খুন্তেশ্বরী মাতার মন্দির। সেখান থেকে সুরারা জলাধারের ভিউ অসাধারণ লাগে। সুরারা শব্দের অর্থ হল দেবতাদের স্থান। স্থানীয়দের কাছে সেকারণে এই জায়গাটি অত্যন্ত পবিত্র।
সেখান থেকে চলে আসুন কাছের একটি শিব মন্দিরে। সেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। যেটা থেকে জলাধারের ভিউ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে চলে আসুন এমন একটি জায়গায় যেখানে নাকি একটা সময়ে রামচন্দ্র ছিলেন। সেখান থেকে চলে আসুন দারিংবাড়িতে। ওড়িশার সবচেয়ে সুন্দর হিলস্টেশন বলা হয়ে থাকে দারিংবাড়িকে।
সারাবছরই এখানে পর্যটকদের আনাগোনা তাকে। অদ্ভুত সুন্দর এই জায়গাটি। ওড়িশার এই জায়গাটি যেন রাজ্যের আবহাওয়ার সব সমীকরণ ওলট পালট হয়ে যায়। ব্রিটিশ সাহেব ডেরিংয়ের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল ডেরিং বাড়ি। পরে অপভ্রংশ হয়ে দারিংবারি হযে গিয়েছে।
এখানে কন্ধ সম্প্রদায়ের মানুষের বাস। পর্যটকদের কাছে এখন পরিচিত নাম হয়ে গিয়েচে জায়গাটি। সেকারণে থাকার জায়গার অভাব নেই। সপ্তাহান্তের ছুটি কাটানোর অসাধারণ একটি জায়গা এটি। কাছে পিঠের হিলস্টেশন বললে বুল হবে না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতোটাই ভাল যে হোটেলের ঘরে বসেই দিন কেটে যাবে। তার সঙ্গে আদিবাসী রান্নার স্বাদ নিতে পারবেন।












Click it and Unblock the Notifications