ছুটিতে চলুন স্বল্পচেনা সিলারিগাঁও

দার্জিলিং, গ্যাংটক তো চেনা নাম। যদি পাহাড় ভালোবাসেন, চলুন না একবার সিলারিগাঁও। উত্তুঙ্গ পর্বত, ঘন জঙ্গল, বুনো ফুল, প্রজাপতির ওড়াউড়ি, সব নিয়ে সিলারিগাঁও যেন রূপকথার জগৎ। তিন-চারদিন কেমন আনমনাভাবে কেটে যাবে টেরও পাবেন না।

আরও পড়ুন: ছোট্ট ছুটিতে ছোট্ট ঠিকানা নিরিবিলি বড়ন্তি
আরও পড়ুন: নিরিবিলি অবকাশ অথবা মধুচন্দ্রিমার সেরা ঠিকানা বাঁকিপুট

কেন যাবেন: সাত হাজার ফুট উচ্চতায় দার্জিলিং জেলার স্বল্পচেনা ঠিকানা সিলারিগাঁও। নীল আকাশে সাদা মেঘের ভেলা। দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, জুমলহরি ইত্যাদি বরফঢাকা শৃঙ্গ। সূর্যের আলো পড়ে সোনালি আভা ঠিকরে বেরোয়। পাহাড়ি পথ ধরে হেঁটে আসুন রামিতে ভিউপয়েন্টে। দেখবেন, পাহাড়ের কোল ঘেঁষে কেমন বয়ে চলেছে তিস্তা! রয়েছে ভালেদুঙ্গা ক্লিফটপ। এখানে দাঁড়ালে মনে হবে, যেন খাদের ওপর ঝুলে রয়েছেন আপনি। জঙ্গলের ভিতর রয়েছে একটি দুর্গের ধ্বংসাবশেষ, পুরনো মনাস্ট্রি। যাঁরা ছবি তুলতে ভালোবাসেন, তাঁরা প্রচুর খোরাক পাবেন।

কীভাবে যাবেন: প্রথমে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছে ১৫৯৫৯ কামরূপ এক্সপ্রেস, ১২৩৪৫ সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ থেকে যাচ্ছে ১৩১৪১ তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল ইত্যাদি ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে সিলারিগাঁও। শিলিগুড়ি থেকে সিলারিগাঁওয়ের দূরত্ব ৮৫ কিলোমিটার।

কোথায় থাকবেন: সিলারিগাঁওতে থাকার জন্য কোনও হোটেল নেই। তবে রয়েছে কয়েকটি হোমস্টে। বেশ সাজানো-গোছানো। যাবতীয় পরিষেবা মজুত। এমন কয়েকটি হোমস্টে হল: হিমালয় হোমস্টে (৯৬৭৪৩৬৯০৯৯, ৯৬৩৫০০৫৪১০), হেভেন ভ্যালি হোমস্টে (৯৬৩৫০৫২৬২৩), সিলারি ভিলেজ হোমস্টে (৯৯৩২৭৪৪৪০৭), নির্মলা হোমস্টে (৯৬৩৫০০৫৩১৮)।

মনে রাখবেন: সিলারিগাঁওতে বিদ্যুৎ নেই। হোমস্টেগুলিতে ব্যাটারির সাহায্যে আলো জ্বালানো হয়। এ ছাড়া, বছরভর ভালো ঠান্ডা থাকে এখানে। তাই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ গরম জামাকাপড় রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+